রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! সমালোচনায় মুখ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত ভোট পরিচালনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। একইসঙ্গে তিনি জানান লোকসভা ভোট এগিয়ে আনার কোনও প্রস্তাব নেই।

পঞ্চায়েত ভোট পরিচালনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। একইসঙ্গে তিনি জানান লোকসভা ভোট এগিয়ে আনার কোনও প্রস্তাব নেই। মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর এবারই তিনি প্রথমবার কলকাতায় এলেন।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! সমালোচনায় মুখ্য নির্বাচন কমিশনার

রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে সরাসরি সমালোচনা না করে কাজের তুলনা করেন তিনি।

তবে তিনি বলেন, রাজ্যের নির্বাচন কমিশনও একটি সাংবিধানিক সংস্থা। দিন কয়েক আগে হয়ে যাওয়ার রাজ্যে মহেশতলার নির্বাচন নিয়ে সন্তোষপ্রকাশ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ২০১৯-এর নির্বাচনে কোনও অব্যবস্থা নজরে আসলে জনগণ সেই ছবি তুলে নির্বাচন কমিশনে পাঠাতেও পারবেন।

তিনি জানান, ভবিষ্যতে ইভিএম-এই ভরসা রাখবে কমিশন। নির্বাচনে হারলেই ইভিএম নিয়ে অভিযোগ ওঠে বলে মন্তব্য করেছেন তিনি।

কর্ণাটক বিধানসভার নির্বাচন এবং কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন মহল থেকে লোকসভা নির্বাচন এগিয়ে আনার কথা শোনা যাচ্ছিল। এদিন কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জানান, বিষয়টি নিয়ে কোনও প্রস্তাব নেই।

পদ থেকে অবসরের পর জানুয়ারিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে শপথ নিয়েছিলেন ১৯৭৭ ব্যাচের এই আইএএস অফিসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+