অবশেষে রাজভবনে মুখ্যসচিব এবং ডিজি, রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা

অবশেষে রাজভবনে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। এদিন দুপুর তিনটে নাগাদ তাঁরা রাজভবনে যান বলে জানা গিয়েছে।

অবশেষে রাজভবনে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। এদিন দুপুর তিনটে নাগাদ তাঁরা রাজভবনে যান বলে জানা গিয়েছে। প্রসঙ্গত রাজ্যে গণ্ডগোল নিয়ে কথা বলার জন্য শনিবার রাজ্যের এই দুই শীর্ষ আধিকারিককে তলব করেছিলেন রাজ্যপাল। মঙ্গলবার তাঁরা সাক্ষাতের জন্য বুধবার রাজ্যপালের কাছে সময় চেয়ে নিয়েছিলেন।

অবশেষে রাজভবনে মুখ্যসচিব এবং ডিজি, রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা

পূর্বের ঘোষণা মতো বুধবার দুপুরে রাজভবনে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং জিডি বীরেন্দ্র। রাজ্যপাল এবং তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। যদিও তার মধ্যে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাই বেশি।

জানা গিয়েছে, সাক্ষাত করতে চেয়ে মঙ্গলবার চিঠি পাঠিয়েছিলেন মুখ্যসচিব। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল জগদীপ ধনকর বুধবার দুপুর ৩ টেয় তাঁদের সময় দেন।

রাজ্যের গণ্ডগোল নিয়ে তথ্য পেতে শনিবার দুই শীর্ষ আধিকারিককে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেদিন তাঁরা সাড়া দেননি। উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। পরে জানা যায়, তাঁরা মঙ্গলবার রাজভবনে যাবেন। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুই শীর্ষ আধিকারিক নবান্ন থেকে রওনা হয়েও বিশেষ কারণে ফিরে গিয়েছিলেন। সন্ধেয় সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+