আদালতকে বুড়ো আঙুল! রবীন্দ্র সরোবরে ছট পুজোর প্রস্তুতি সাড়া
ছট পুজোয় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ। পুলিশের সামনেই রবীন্দ্র সরোবরে দল বেধে ঢুকলেন ছটপুজোর পূণ্যার্থীরা। সেখানে স্টোভ জ্বেলে চা বিক্রি করারও অভিযোগ। সোমবার বিকেলের পর থেকে সেখানে ছটপুজ
ছট পুজোয় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ। পুলিশের সামনেই রবীন্দ্র সরোবরে দল বেধে ঢুকলেন ছটপুজোর পূণ্যার্থীরা। সেখানে স্টোভ জ্বেলে চা বিক্রি করারও অভিযোগ। সোমবার বিকেলের পর থেকে সেখানে ছটপুজো পূণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে।

আগে থেকেই সেখানে পূণ্যার্থীদের জন্য যাবতীয় বন্দোবস্ত সাড়া ছিল বলে অভিযোগ। প্রশাসনই সেই কাজে সহযোগিতা করেছে বলে অভিযোগ ওঠে।
পূণ্যার্থীরা জানিয়েছেন প্রশাসনের তরফ থেকেই রবীন্দ্র সরোবরে আলো ও মই-এর ব্যবস্থা করা হয়েছে।
পুরো বিষয়টিতে রাজনীতির ছায়া দেখছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। প্রশাসন চোখ-কান খুলে, তাদের সহায়তার কাজ চলছে। অভিযোগ করেছেন তিনি। পরবর্তী সময়ে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আইনভাঙা তাঁদের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুধুমাত্র পূণ্যার্থীদের সাহায্যের জন্য তারা সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications