চেতলা অগ্রণীর ঠাকুর 'মিস ' করেছেন! কলিকাতার টাইম-জোনের এই ছবিগুলি মিস করবেন না
কলকাতার হাইপ্রোফাইল পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। মূলত , কলকাতার অন্যতম নামী এই পুজো মেয়র ববি হাকিমের পাড়ার পুজো চেতলা অগ্রণী। আর সেই পুজো ঘিরে প্রতিবারই ভিড় থাকে চোখে পড়ার মতো।
কলকাতার হাইপ্রোফাইল পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। মূলত , কলকাতার অন্যতম নামী এই পুজো মেয়র ববি হাকিমের পাড়ার পুজো চেতলা অগ্রণী। আর সেই পুজো ঘিরে প্রতিবারই ভিড় থাকে চোখে পড়ার মতো। এবারেও প্রথমা থেকেই ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে চেতলা অগ্রণীতে পুজোর ভিড়। যদি এই পুজোর ছবি মিস করে থাকেন, তাহলে দেখে নিন এই অ্যালবাম।

পুজোর থিম
'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে' এই থিমকে কেন্দ্র করেই তিলে তিলে গড়ে উঠেছে ববি হাকিমর তত্ত্বাবধানে থাকা পুজোর মণ্ডপ।

পুজোতে এবার উমার সাজ
এই বছরেও সাবেকি সাজে এখানের মা দুর্গাকে সাজানো হয়। প্রতিবারের মতো এবারেও সেই ঘরানা থেকে সরে আসেনি চেতলা অগ্রনী।

পুজোর থিম ও পুরনো কলকাতা
এবারে চেতলার পুজোর থিম বার বার মনে করিয়ে দেবে পুরনো কলকাতা। পুরনো কলকাতার সাবেকিয়ানা , সেখানের আদব কায়দা সমস্ত কিছুই এবারের চেতলার মণ্ডপে ধরা দেবে।

আলোকসজ্জা
কলকাতা যেন একটি টাইম জোনে ধরা দিয়েছে চেতলার পুজোয় আর সেই ছবিই বার বার ফুটে উঠেছে এই মণ্ডপে।












Click it and Unblock the Notifications