এনআরএস কুকুর হত্যায় চার্জশিট পেশ সাতমাস বাদে
এনআরএস হাসপাতালের হস্টেল চত্বরে কুকুর শাবক পিটিয়ে মারার ঘটনায় চার্জশিট দিল এন্টালি থানা। মোট ২০৪ পাতার চার্জশিটে হাসপাতালের দুই নার্সিংয়ের ছাত্রীকে অভিযুক্ত করা হয়েছে।
এনআরএস হাসপাতালের হস্টেল চত্বরে কুকুর শাবক পিটিয়ে মারার ঘটনায় চার্জশিট দিল এন্টালি থানা। মোট ২০৪ পাতার চার্জশিটে হাসপাতালের দুই নার্সিংয়ের ছাত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পশু হত্যা ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সাথে প্রমাণ লোপাটের চেষ্টাও যোগ করা হয়েছে। ১৩ জানুয়ারি ১৬ টি কুকুর শাবক হত্যার পর দেহ উদ্ধার হয়। নাম জড়ায় নার্সিং হোস্টেলের দুই পড়ুয়ার এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরশাবক পিটিয়ে মারার ঘটনায় চার্জশিট জমা দিল এন্টালি থানা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে এনআরএস-এর কুকুর নিধন কাণ্ড, যেসময় প্যাকেট বন্দী অবস্থায় পাওয়া যায় ১৬ টি কুকুর শাবকের দেহ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে তাদের। ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে শহর, বিশেষ করে শহরের পশুপ্রেমিরা। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর দপ্তর থেকেও ওই দুই ছাত্রীকে বরখাস্ত করার দাবীতে ফোন আসে এনআরএস কর্তৃপক্ষের কাছে।
এরপর ১৫ জানুয়ারি গ্রেফতার হন মৌটুসি এবং সোমা। পরদিন আদালতে তোলা হলে জামিনে ছাড়াও পেয়ে যান তাঁরা। কিন্তু এতে ক্ষান্ত হননি পশুপ্রেমীরা। তাঁদের দাবি ছিল, ওই দুজনকে ক্লাস করতে দেওয়া যাবে না, বহিষ্কার করতে হবে হাসপাতাল থেকে। ঘটনা তদন্ত শুরু করে এন্টালি থানার পুলিশ। ঘটনা সাত মাসের মাথায় চার্জশিট পেশ করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications