এন্টালিতে বামেদের মিছিল ঘিরে উত্তেজনা, জোর করে দোকান বন্ধ করার অভিযোগ, চলছে গাড়ি ভাঙচুর
এন্টালিতে বামেদের মিছিল ঘিরে উত্তেজনা, জোর করে দোকান বন্ধ করার অভিযোগ, চলছে গাড়ি ভাঙচুর
এন্টালিতে বাম কংগ্রেসের মিছিল ঘিরে তোলপাড়। জোর করে দোকান বন্ধ করার অভিযোগ বামেদের। ভাঙচুর চালানো হচ্ছে গাড়ি ও দোকান। এমনই অভিযোগ করেছেন স্থায়ীরা। যদিও সুজন চক্রবর্তী দাবি করেছেন শান্তিপূর্ণ মিছিল চলছে। বনধের সমর্থনে মিছিল হলে দোকান বন্ধ করতে বলতেই পারে বলে দাবি করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সুজনের সামনেই চলছে পিকেটিং।

উত্তপ্ত এন্টালি
বনধের সমর্থনে বাম-কংগ্রেসের যৌথ মিছিলে উত্তপ্ত এন্টালি। মিছিল থেকে বেরিয়ে এসে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ। ভাঙচুর চালানো হয়েছে গাড়িতেও। রাস্তায় গার্ড রেলিং ফেলে গাড়ির গতি রুদ্ধ করার চেষ্টা। এন্টালিতে বামেদের পিকেটিংকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। রাস্তায় এক পাশ দিয়ে চলছে মিছিল। আরেক পাশে চলছে পিকেটিং। যদিও মিছিল শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেছেন সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা আবদুল মান্নান।

বাম-কংগ্রেসের যৌথ মিছিল
এন্টালিতে রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বামেদের মিছিলকে কেন্দ্র করে। মিছিলে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। এরই মধ্যে বাম কর্মী সমর্থকদের পিকেটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কারা অশান্তি তৈরি করছে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী। এদিকে সকল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত বামেদের বনধ ঘিরে। হাওড়ায় বাম কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। করুনাময়ীকে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বাম কর্মী সমর্থকরা।

উত্তপ্ত উত্তরবঙ্গ
বামেদের বনধকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরবঙ্গও। রায়গঞ্জ, মালদহ এবং বালুরঘাটে একাধিক জায়গায় পথ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বামেদের বনধের সমর্থনে রাস্তায় নেমেছে কংগ্রেসও। লরি চালকের চাবি কেড়ে নিয়ে পথ অবরোধ মালদহে। বালুরঘাটে ট্রেন অবরোধ। এই নিয়ে তোলপাড় উত্তরবঙ্গ। ব্যহত ট্রেন ও বাস পরিষেবা।

শিয়ালদহে ধুন্ধুমার
বামেদের ডাকা বনধে উত্তপ্ত শিয়ালদহ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পথ অবরোধ বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের।সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে মৌলালিতেও। জোর করে রাস্তা আটকে বিক্ষোভের অভিযোগ বাম কর্মী সমর্থকদের। গাড়ি ভাঙচুরের অভিযোগ বাম-কর্মী সমর্থকদের। আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। এমজি রোডেও অশান্তির অভিযোগ। জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications