SSC Scam: আগুনে ঘি ঢালল কাউন্সেলিং তত্ত্ব! ডেডলাইন শেষেও এল না 'যোগ্য'-দের তালিকা, ধুন্ধুমার SSC ভবনে

SSC Scam: সোমবারই ছিল ডেডলাইন। সন্ধে ৬টা নাগাদ এসএসসির ২৫ হাজার ৭৫২ চাকরিহারা প্রার্থীদের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল। ৬টা বেজে গেলেও তালিকা প্রকাশ হয়নি। ফলে সল্টলেকে এসএসসি ভবন আচার্য সদনের বাইরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এসএসসি ভবনের ভেতরে যান চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল। বাইরে থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা ঠেলাঠেলি হয় চাকরিহারা প্রার্থীদের।

বাইরে চাকরিহারাদের দাবি, ভিতরে প্রতিনিধিদের বলা হয়েছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ। তারপর বাকি সব অবৈধ। এমনই যুক্তি নাকি এসএসসির তরফে দেওয়া হয়েছে। চাকরিহারা শিক্ষকদের দাবি, কোন যুক্তিতে একথা বলছে এসএসসি? কমিশন ও রাজ্য সরকার গোটা দুর্নীতি ঢাকতে চাইছে বলে অভিযোগ। প্রত্যেক মুহূর্তে কমিশন মিথ্যে কথা বলছে বলে দাবি চাকরিহারাদের। আচার্য সদনের বাইরে ধৈর্যের বাঁধ ভাঙে চাকরিহারাদের।

SSC

এসএসসি দফতরের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ ছিলই। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ায় বিক্ষোভকারীরা। ১ বছরের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই তার পরের কাউন্সেলিং অবৈধ বলে এসএসসি যুক্তি দিয়েছে বলে দাবি চাকরিহারা শিক্ষকদের। তাদের আরও অভিযোগ, "চতুর্থ কাউন্সেলিং থেকে সবাইকে অযোগ্য বলে দেওয়া হল, কোন যুক্তিতে? এসএসসি চেয়ারপার্সনের আজই এক্ষুণি পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ দিতে হবে।"

রাতভর অবস্থানের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। শিক্ষামন্ত্রীরও পদত্যাগ দাবি করলেন তারা। তাদের দাবি, এতদিন বলা হচ্ছিল 'যোগ্য' তারাই যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, বাকিরা অযোগ্য। এখন নতুন তত্ত্ব আনা হচ্ছে। বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত সবাই যোগ্য। তাহলে এরপর যারা অবৈধ তাদের নিয়োগ করল কে? প্রশ্ন বিক্ষোভকারীদের।

Take a Poll

ভিতরে এসএসসির চেয়ারপার্সন। বাইরে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, "আজই ফাইনাল ম্যাচ। তালিকা প্রকাশ না করলে রাতভর অবস্থান হবে। ততক্ষণ বেরোতে দেওয়া হবে না চেয়ারপার্সনকে। কাউন্সেলিংটা আমরা বুঝে নেব। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় আমরা কেন নেব? পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+