হাইকোর্টে ধুন্ধুমার, এজলাসে হাতাহাতি আইনজীবীদের, অসুস্থ হয়ে পড়লেন একাধিক

হাইকোর্টে ধুন্ধুমার, এজলাসে হাতাহাতি আইনজীবীদের, অসুস্থ হয়ে পড়লেন একাধিক

কলকাতা হাইকোর্টে নজির বিহীন পরিস্থিতি। এজলাসের মধ্যেই তুমুল বিক্ষোভ আইনজীবীদের। হাতাহাতিতে জড়ােন আইনজীবী সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভের জেরে অনেক আইনজীবীই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এখনও জারি রয়েছে সংঘাত।

হাইকোর্টে বিক্ষোভ

হাইকোর্টে বিক্ষোভ

এসএসসি মামালা নিয়ে প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছেন আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সকােল আদালত খুলতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা। নজির বিহীন বিক্ষোভের ঘটনা ঘটেছে এদিন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন তাই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। টিএমসির আইনজীবী সংগঠনের সদস্যরাই মূলত বিক্ষোভ দেখান।

হাতাহাতিতে জড়ােলন আইনজীবীরা

হাতাহাতিতে জড়ােলন আইনজীবীরা

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের হুমকি দিন আইনজীবীরা। মূলত তাঁরা অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি মামলা থেকে শুরু করে হাঁসখািল গণধর্ষণ মামলা একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সিবিআই তদন্তে কোনও বিচাপপতি স্থগিতাদেশ দিেল তিনি সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ ঠুকছেন। এজলাসের বাইরো বিক্ষোভ চলার সময় রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধাক্কা দিয়ে ফেেল দেওয়া হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন তিনি।

আইনজীবীদের এজলাসে প্রবেশে বাধা

আইনজীবীদের এজলাসে প্রবেশে বাধা

টিএমসি পন্থী আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছিেলন। তাঁরদের এজালাসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী বিজেপি পন্থী আইনজীবীদেরও এজলাসে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে প্রবেশ করলে তা বড় আকার নেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান কোনও সমস্যা হচ্ছে কিনা তাঁর এজলাসে। তাতে আইনজীবীরা জানান বার অ্যসোসিয়েশন তাঁর এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই বিক্ষোভ শুরু হয়ে যায় আইনজীবীদের মধ্যে। অন্যান্য আইনজীবীরা অভিযোগ করেছেন এটা বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নয়।

তপ্ত হাইকোর্ট

তপ্ত হাইকোর্ট

মঙ্গলবার থেকেই একাধিক ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গতকাই আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছিেলন বারবার সিঙ্গলবেঞ্চের নির্দেশের উপরে কেন স্থগিতাদেশ দিচ্ছে ডিভিশন বেঞ্চ। তার পাল্টা জবাবে তীব্র বিরোধিতা করে আইনজীবীদের একাংশ। তাঁরা পাল্টা অভিযোগ করেছেন এতে বিচারবিভাগীয় নিয়ম ভঙ্গ হয়েছে। তারই প্রতিবাদে মঙ্গলবারও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+