দেশের নাম পরিবর্তন ইস্যু: এতে নতুন কী! কিন্তু...বললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে হতে যাওয়া জি ২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাম বদলের অভিযোগ তুলেও তিনি বলেন, হিন্দিতে সবাই ভারত বলি, এতে নতুন কী আছে?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্ডিয়া নামটা বিশ্ব জানে। হঠাৎ কী হল যে দেশের নাম বদলাতে হচ্ছে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কংগ্রেস নেতা জয়রাম রমেশও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের নাম বদলের অভিযোগ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ তারা ভারতের নাম পরিবর্তন করছে, জি ২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ পত্রে ভারত লেখা আছে। তিনি বলেন, ইংরেজিতে আমরা বলি ইন্ডিয়া আর ইন্ডিয়ান কনস্টিটিউশন আর হিন্দিতে ভারত এবং ভারতের সংবিধান। আমার সবাই ভারত বলি, এখানে নতুন কী আছে? কিন্তু বিশ্ব জানে ইন্ডিয়া নামে। হঠাৎ এমন কী হল যে দেশের নাম বদলাতে হল?

কংগ্রেস এই ইস্যুতে বিবৃতি জারি করে দাবি করেছে, বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স-এর ভয়ও ঘৃণার কারণে দেশের নাম পরিবর্তন করা শুরু করেছে। কংগ্রেস মুখপাত্র টুইটে বলেছেন, সবাই জানে তারা (বিজেপি) ইন্ডিয়াকে ভয় পায়। কিন্তু এত ঘৃণা যে তারা নিজের দেশের নামই পরিবর্তন করতে শুরু করেছে।

মোদীরে শাসনকে ব্যর্থ স্বৈরশাসকের নৈরাজ্য বলেও আক্রমণ করেছে কংগ্রেস। মোদীর হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে বলেও কটাক্ষ করেছে কংগ্রেস।

এর আগে জয়রাম রমেশ তীব্র আক্রমণ করেন সরকারকে। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, খবরটি সত্য। রাষ্ট্রপতি ভবন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায়, প্রেসিডেন্ট অফ ভারত লেখা একটি আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। তিনি এব্যাপারে সংবিধানে উল্লিখিত লাইনের কথাও উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন ইউনিয়ন অফ স্টেটস এখন আক্রমণের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+