মন্ত্রিসভায় ফিরছেন চন্দ্রিমা, সম্ভবত হাতে পেতে চলেছেন আইন দফতরই

ফের একবার রাজ্য মন্ত্রিসভায় ফিরতে চলেছেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে সম্ভবত আইন দফতরই তাঁর হাতে তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৪ মে : ফের একবার রাজ্য মন্ত্রিসভায় ফিরতে চলেছেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে সম্ভবত আইন দফতরই তাঁর হাতে তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে এপ্রিল মাসে দক্ষিণ কাঁথি উপনির্বাচনে বিপুল ভোটে জিতে আসেন চন্দ্রিমা। এই জয়ের পর মুখ্যমন্ত্রী হাবেভাবে জানিয়ে দিয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। স্পষ্ট ইঙ্গিত ছিল, মন্ত্রিসভায় ফেরানো হবে চন্দ্রিমাকে।

মন্ত্রিসভায় ফিরছেন চন্দ্রিমা, সম্ভবত হাতে পেতে চলেছেন আইন দফতরই

সেই অনুযায়ী বৈশাখ পড়লেই চন্দ্রিমার যোগদানের কথা হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়। সেইমতো প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি উজ্জ্বল বিশ্বাসকেও মন্ত্রিত্ব সামলাতে দেখা যেতে পারে। আপাতত চন্দ্রিমার নাম অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

নিয়মানুযায়ী রাজ্যপাল অনুমোদন দিলে এবং তাঁর কর্মসূচী অনুযায়ী দিন ঠিক করে দিলে সেইদিনে শপথবাক্য পাঠ করিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও রাজ্যের আইনমন্ত্রীর দায়িত্ব সামলেছেন চন্দ্রিমা। তবে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূলের জয়জয়কার হলেও উত্তর দমদমে সিপিএমের তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যেতে হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এবার সেই চন্দ্রিমাকেই দক্ষিণ কাঁথি থেকে জিতিয়ে এনে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+