মোদী-বিরোধী ঐক্যের কারিগর মমতাই! ১৪ দিনের ব্যবধানে ফের সুর তুললেন চন্দ্রবাবু

ব্রিগেড থেকে মেট্রো চ্যানেলের ধরনা। ফের মোদী বিরোধী মুখ হিসেবে উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ধরনা মঞ্চে এসে চন্দ্রবাবু নাইডু বললেন- মমতাই বিরোধী ঐক্যের কারিগর।

ব্রিগেড থেকে মেট্রো চ্যানেলের ধরনা। ফের মোদী বিরোধী মুখ হিসেবে উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্রিগেডের মতোই মমতার ধরনা মঞ্চে এসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিলেন, মমতাই বিরোধী ঐক্যের কারিগর। তিনিই বিরোধী জোটের চালিকা শক্তি। উল্লেখ্য, এর আগে ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চেও বিরোধী জোটের মুখ হয়ে উঠেছিলেন মমতা।

বিরোধী জোটের মধ্যমণি

বিরোধী জোটের মধ্যমণি

গত ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চে ২৩টি রাজনৈতিক দলের নেতারা সমবেত হয়েছিলেন। মোদী হটাওয়ের ডাক দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই করেছিলেন বিরোধী জোটের মধ্যমণি। শপথ নিয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়ার এই মঞ্চ গড়ে তুলতে হবে সমস্ত রাজ্যেই।

ইউনাইটেড বিরোধী জোট

ইউনাইটেড বিরোধী জোট

সেইমতো ঠিক হয় অমরাবতীতে ইউনাইটেড হবে বিরোধী জোট। তার আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা ফের এক করে দিল বিরোধীদের। মাত্র দু-সপ্তাহের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি এক হল কলকাতার ধরনা মঞ্চে। সোমবার এসেছিলেন ডিএমকের কানিমোঝি, আরজেডির তেজস্বী যাদব। মঙ্গলবার এলেন চন্দ্রবাবু।

বিরোধী ঐক্যের কারিগর

বিরোধী ঐক্যের কারিগর

এদিন চন্দ্রবাবু বলেন, মমতা হলেন বিরোধী ঐক্যের কারিগর। তিনিই নির্ণায়ক শক্তি। বিরোধীরা এখন থেকে একসঙ্গে লড়বে। সব সিদ্ধান্ত একসঙ্গে নেবে। তিনি জানিয়ে দেন, মোদী সরকার পরিকল্পনা করে বিরোধীদের উন্নয়নমূলক কাজ আটকে দিচ্ছে, গোটা দেশে গণতন্ত্র বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে।

শুধু ভালো মোদী-শাহ?

শুধু ভালো মোদী-শাহ?

চন্দ্রবাবু কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি বলেন, সবাই দুর্নীতিগ্রস্থ, আর শুধু ভালো মোদী-শাহ? আর মাসখানেক বাদেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেই সমস্ত জবাব পেয়ে যাবেন মোদী-শাহরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সুরে সুর মিলিয়ে বললেন, এবার মোদীবাবুর গুজরাটে ফিরে যাওয়ার সময় এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+