চালতা বাগান লোহাপট্টির পুজো এবার সোনারতরীতে
চালতা বাগান লোহাপট্টি এলেই দেখা মিলবে বিশালাকৃতি একটি বজরা। তাই নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শনার্থীদের মধ্যে। বিশালাকৃতির এই বজরাতেই এবার সওয়ার হয়েছেন চালতাবাগান লোহাপট্টির দুর্গা ঠাকুর।
চালতা বাগান লোহাপট্টি এলেই দেখা মিলবে বিশালাকৃতি একটি বজরা। তাই নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শনার্থীদের মধ্যে। বিশালাকৃতির এই বজরাতেই এবার সওয়ার হয়েছেন চালতাবাগান লোহাপট্টির দুর্গা ঠাকুর।

বিশাল বিশাল তার পাল। দেখলে মনে হবে চাঁদ সদাগরের নৌকা পাড়ি গিয়েছে সাগরে। শিল্পী সুতনু মাইতি জানালেন বাংলার দওদাগররা যেমন বিশাল বিশান নৌকা নিয়ে সাগরে বাণিজ্য করতে বেরোতেই সেই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে।

সওদাগররা যেমন মঙ্গল কামনায় দেবীর আরাধনা করতেন নৌকায় সেরকমই চালতাবাগান লোহাপট্টির মণ্ডপে দুর্গা আসীন হয়েছেন বিশালাকৃতির এক বজরায়। তার সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের পাঞ্চ জন্য। সেই পাঞ্চজন্য বাজানো হয় শান্তি কামনায় ।

মোটের উপর বাংলার সনাতনি বজরাই এবার লোহাপট্টির পুজোর মূল আকর্ষণ আর এই বজরায় সওয়ার হতে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা। চালতা বাগান লোহা পট্টির পুজো এবার ৭৭ বছরে পড়ল।

Click it and Unblock the Notifications