পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত দুই বাঙালি সেনাকে শ্রদ্ধা, বিমানবন্দরে বাবুল দিলেন কাঁধ
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত দুই বাঙালি বীর জওয়ানের মরদেহ পৌঁছল বাড়িতে। শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় দেহ।
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত দুই বাঙালি বীর জওয়ানের মরদেহ পৌঁছল বাড়িতে। শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় দেহ। তারপর সড়কপথে নদিয়ার পলাশিপাড়া ও হাওড়ার বাউড়িয়ায় সেনা জওয়ানের বাড়িতে পৌঁছয়। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বায়ু ও নৌসেনা। শ্রদ্ধা জানান সিআরপিএফ।
বিমানবন্দরে দুই জওয়ানের সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বীর জওয়ানের কফিন বন্দি দেহে কাঁধ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শুধু তিনি নন, বিজেপির পক্ষ থেকে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়রাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে নিহত জওয়ানদের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে। ছিলেন অগণিত সাধারণ মানুষ।

এরপর গাড়িতে করে দুই জওয়ানের দেহ পৌঁছয় গ্রামে। সেখানে পরিবার-পরিজন, প্রতিবেশী-গ্রামবাসীদের ভিড়ে উপচে পড়ে। সকলেই ছলছল চোখে শ্রদ্ধা জানান নিহত জওয়ানকে। দলমত নির্বিশেষ মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।
উল্লেখ্য, ৪০ সেনা-জওয়ানের শহিদ হন পুলওয়ামা জঙ্গি হামলায়। তারপরই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। শুক্রবার পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তলব করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। অবিলম্বে জঙ্গি সংগঠন জঈশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়। সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেন চরম বার্তা। এদিন সর্বদলীয় বৈঠকেও কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।












Click it and Unblock the Notifications