শোভনের বিজেপি-যোগের জের, নিরাপত্তা কাড়ল রাজ্য, ওয়াই প্লাস সংযোগ কেন্দ্রের

রাজ্যের নিরাপত্তা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পাচ্ছেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

রাজ্যের নিরাপত্তা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পাচ্ছেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। রাজ্যের দেওয়া নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত জানার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। শোভন চট্টোপাধ্যায়কে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল রাজ্য সরকার।

শোভনের নিরাপত্তা কাড়ল রাজ্য, ওয়াই প্লাস সংযোগ কেন্দ্রের

গত বুধবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন-বৈশাখী। তারপরেই রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয় কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা। নিরাপত্তা প্রত্যাহারের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও জানানো হয় নবান্নের তরফে। রাজ্যের এই সিদ্ধান্তের পরে পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী ও মেয়র থাকাকালীন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। আর মন্ত্রিত্ব চলে যাওয়ার পর পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। সে সব এখন অতীত। এখন সাধারণ বিধায়ক হিসেবে যে নিরাপত্তা পেতেন সেটুকুও চলে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+