কলকাতায় জমিয়ে রুট মার্চ সেনার, এলাকায় এলাকায় জোর টহলদারি
লোকসভা ভোট শিয়রে। শেষ দফা ১৯ মে-র নির্বাচন হবে উত্তর ও দক্ষিণ কলকাতায়।
লোকসভা ভোট শিয়রে। শেষ দফা ১৯ মে-র নির্বাচন হবে উত্তর ও দক্ষিণ কলকাতার আসনগুলিতে। তার আগেই কয়েকদিন ধরেই শহরে জুড়ে জোরদার 'রুট মার্চ' চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের যাতে মনোবল বাড়ে, সেজন্য আগে থেকেই রাস্তায় বাহিনী নামিয়ে টহল দেওয়ানো হচ্ছে।

গত সপ্তাহে শনিবার বিকেল থেকেই কলকাতা শহরে রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। সকালে ও বিকালে রুট মার্চ চলছে জোরকদমে।
এদিনও সকাল থেকেই শহর জুড়ে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কলকাতার বিভিন্ন প্রান্তের মতো উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই রুট মার্চ চলেছে।
এদিন বটতলা, মানিকতলা, সিঁথি থানা ও টালা থানা এলাকার উলাই চণ্ডী রোড, বেলগাছিয়া রোড, সরকার বাগানের রাস্তায় ঘন্টাখানেক ধরে চলে এই রুটমার্চ। বিএসএফের ১১জন কর্মী এই রুটমার্চে ছিলেন। সঙ্গে ছিলেন টালা থানার পুলিশ অধিকারীরা। আসন্ন ভোটের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের আইন মোতাবেক এই রুট মার্চ হচ্ছে সর্বত্রই।
পাশাপাশি বৌবাজার, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, চিৎপুর, নিউ আলিপুর, চেতলা, উল্টোডাঙা ছাড়াও কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকাতেও রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। জওয়ানদের সঙ্গে সংশ্লিষ্ট থানাগুলির আধিকারিকেরাও ছিলেন। বিভিন্ন এলাকায় এক থেকে দুই কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল। মূলত এলাকার রাস্তাঘাট চেনানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।












Click it and Unblock the Notifications