ঘটনার সকালে কালীঘাটে কেন যায় সঞ্জয়? ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, তদন্তে CBI

RG Kar Hospital Case: আরজি কর-কাণ্ডে সকাল থেকে তৎপর সিবিআই। একাধিক দলে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই সূত্র ধরে এবার ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। ভবানীপুরের শম্ভুনাথ পন্ডিত রোডে অভিযুক্তের বাড়ি।

সেখানে বৃদ্ধা মা এবং সঞ্জয়ের বোন থাকেন। একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার সেই বাড়িতেই সিবিআই'য়ের বিশাল টিম পৌঁছে গেল। ঘটনার পরেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যদিও পরে ঘটনার তদন্তভার সিবিআই'য়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

RG Kar Hospital Case

সেই মতো সঞ্জয়কেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করা হয়েছে। আর এরপরেই ধৃতের গতিবিধি খতিয়ে দেখা হয়। মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়। পাশাপাশি একাদ্ভিক বিষয় খতিয়ে দেখেন তদন্তকারীরা। আর তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে জানা যাচ্ছে।

সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন ঘটনার সকালে কালীঘাটে গিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয়। কি করতে সে সেখানে গিয়েছিল সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনকি বাড়ি গিয়েছিলেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আর সেই সূত্র ধরেই সঞ্জয়ের ভবানীপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা। বাড়ি এবং গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে এদিন সকালে বিধানগরে যে পুলিশ ব্যারাকে সঞ্জয় থাকতেন সেখানেও যান আধিকারিকরা।

দীর্ঘক্ষণ সেখানে নমুনা সংগ্রহের কাজ চলে। পাশাপাশি বেশ কয়েকজনকে জেরাও করা হয়। ঘটনার পর অনেক রাতে সেখানে যান সঞ্জয়। সেই সময় তার আচরন এবং কথাবার্তা কেমন ছিল তা মূলত জানার চেষ্টা করে সিবিআই। অন্যদিকে সঞ্জয়ের লোকেশন ট্র্যাক করে আরও বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা।

জানা যাচ্ছে, সিবিআই জানতে পারেন ঘটনার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যৌনপল্লিতে গিয়েছিলেন অভিযুক্ত। এক বন্ধুকে সঙ্গে নিয়েই সে সেখানে যায় বলে খবর। রাত পর্যন্ত চলে মদ্যপান। এরপর ফের একবার হাসপাতালে ফেরে সে। আর এরপরেই আরজি করে সেমিনার হলে জঘন্যতম অপরাধ ঘটে যায়। যদিও এখানে আরও প্রশ্ন আছে? সেগুলিই এখন খতয়ে দেখছে সিবিআই।

অন্যদিকে আরজি কর হাসপাতালেও সকাল থেকে কয়েক ঘণ্টা হয়ে গিয়েছে ত্যদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। থ্রি-D ম্যাপিংয়ের মতো প্রযুক্তিকে ব্যবহার করে চলছে তদন্ত। অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেও জেরা চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+