বিচারপতি নিয়োগের দাবি, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতির দিন আরও বাড়ল

পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কর্মবিরতি ১৮ এপ্রিল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার বৈঠকে বসেছিল আইনজীবীদের তিনটি সংগঠন।

পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কর্মবিরতি ১৮ এপ্রিল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার বৈঠকে বসেছিল আইনজীবীদের তিনটি সংগঠন। সেই বৈঠকেই কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনগুলি ফের বৈঠকে বসবে ১৯ এপ্রিল।

বিচারপতি নিয়োগের দাবি, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতির দিন আরও বাড়ল

বিচারপতি কম থাকার কারণে দেখিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মবিরতি চলার পর সমস্যার সমাধান না হওয়ায় তা ৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। এরপর এই কর্মবিরতি ১৩ মার্চ এবং পরে তা ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। মঙ্গলবার তা ফের ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে যেখানে ৭২ জন বিচারপতি থাকার কথা, সেখানে এখন মাত্র ২৯ জন বিচারপতি আছেন। তাঁদের মধ্যে দুজন আবার আন্দামান নিকোচবরের মামলা দেখেন। ডিভিশন বেঞ্চ সংক্রান্ত মামলা হিসেব করলে, প্রতিদিন গড়ে মাত্র ১৯ থেকে ২০ জন বিচারপতি মামলার শুনানি করেন। আইনজীবীদের অভিযোগ, এর ফলে হাইকোর্টে মামলার পাহাড় জমছে। দিনের পর দিন বিচার পাচ্ছেন না বিচারপ্রার্থীরা। বিচারপতি নিয়োগের দাবিতে রাজ্যপাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার বৈঠকে বসেছিলেন আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে হাজির ছিলেন প্রায় ৫০০ জন আইনজীবী।

হাইকোর্টে এত দীর্ঘ সময় ধরে কর্মবিরতির নজির নেই। টানা কর্মবিরতি চলতে থাকায় বিপাকে পড়েছেন প্রচুর মামলাকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+