Kasba Case: কসবা কাণ্ডে কলেজের সিসিটিভি ফুটেজই ব্রহ্মাস্ত্র পুলিশের, মিলল একাধিক অভিযোগের সারবত্তা
কসবা ল’ কলেজের ঘটনায় নিগৃহীতা ছাত্রীর অভিযোগের সত্যতা ক্রমশ জোরালো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে এমন কিছু দৃশ্য মিলেছে যা নির্যাতিতার অভিযোগের সত্যতা প্রমাণ করছে। তবে পুলিশ আরও ভালো করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যাতে প্রতিটি বক্তব্য ও অভিযোগ পরস্পর মিলিয়ে দেখে তদন্তে কোনও ফাঁক না থাকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কী হয়েছিল তা নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছিলেন। বলেছিলেন যে তাঁকে জোর করে কলেজ গেট থেকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজে সেই ঘটনার নাকি প্রমাণ মিলেছে। একইসঙ্গে তিনি বলেছেন, অসুস্থ বোধ করায় তিনি কলেজ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেখেন যে মেন গেট তালা বন্ধ। সেই সময় মনোজিতের দুই সহযোগী তাঁকে জোর করে ইউনিয়ন রুমের দিকে নিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই অভিযোগেরও নাকি সত্যতা পেয়েছে।

পুলিশ ঘটনার পুনর্নির্মাণে নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। সেখানে তিনি লিখিত অভিযোগে ঘটনার যে বিবরণ দিয়েছেন, সেই অনুযায়ী ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কোন সময়ে কোথায় কী ঘটেছিল, সেই ঘটনা বয়ানের সঙ্গে পরপর মিলিয়ে দেখা হয়েছে। পুলিশের এই প্রমাণ জোগাড় করা মামলার বিচারের সময় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে। শনিবার এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন এসি (এসএসডি) প্রদীপ ঘোষাল।
ঘটনার দিন কলজে বিকেলের পর কারা ঢুকেছিলেন, কারা ছিলেন সেগুলিও পুলিশ খতিয়ে দেখছে। প্রয়োজনে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। তবে আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার গভীরে গিয়ে সম্পূর্ণ সত্যাসত্য উদঘাটনে জোর দিয়েছে পুলিশ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications