নারদকাণ্ডে চার্জশিট পেশ পুজোর পরই, কাদের নাম থাকবে তা নিয়ে জল্পনা তুঙ্গে

নারদ ভিডিও ফুটেজ জাল নয় বলে প্রমাণিত হওয়ার পরই হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআইকে। এরপর নারদকাণ্ডে তদন্তে গতি আসে। তদন্ত শুরু করে সিবিআই।

নারদকাণ্ডে জেরা পর্ব শেষ করেছে সিবিআই। এবার শুরু হয়েছে চার্জশিট পেশের প্রস্তুতি। পুজোর পরই নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে চার্জশিট পেশ করা হবে। হাইকোর্টেও চার্জশিটের কপি পেশ করা হবে। এখন সিবিআইয়ের চার্জশিটে কাদের নাম থাকে, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। শুধু অভিযুক্ত ১৩ জনই নয়, আরও অনেকে এই মামলায় সংযুক্ত হবেন বলে আভাস পাওয়া গিয়েছে সিবিআই সূত্রে।

নারদকাণ্ডে চার্জশিট পেশ পুজোর পরই, কাদের নাম থাকবে তা নিয়ে জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং অপারেশনের বিষয়টি। ওই ভিডিওতে দেখা যায় শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের রিপোর্টে ওই ভিডিও ফুটেজ জাল নয় বলে প্রমাণিত হওয়ার পরই হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআইকে। এরপর নারদকাণ্ডে তদন্তে গতি আসে। তদন্ত শুরু করে সিবিআই। অভিযুক্ত ১২ জন তৃণমূল নেতা-নেত্রী ও এক পুলিশ কর্তাকে জেরার পর্ব ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে।

নারদ ভিডিও ফুটেজে এক পুলিশ কর্তা-সহ তৃণমূলের ১৩ জন নেতা-মন্ত্রী-সাংসদকে টাকা নিতে দেখা গিয়েছে। সিবিআই জেরায় অনেকে স্বীকার করেছেন টাকা নেওয়ার কথা। অনেকেই কেন এই টাকা নেওয়া হয়েছিল, কোন খাতে তা খরচ হয়েছিল- সবই জানিয়েছেন। দলের কাজেই অনুদান হিসেবে এই টাকা নেওয়া হয়েছিল বলে জানান তাঁরা।

আবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ১৩ জন ছাড়া এই মামলায় আরও দুই সাংসদের ভূমিকা রয়েছে। তাঁদেরকেও সিবিআই জেরা করতে পারে। ওই দুই সাংসদকে ভিডিও ফুটেজে দেখা যায়নি। লোকসভার এক সাংসদ নারদ-কর্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। রাজ্যসভার এক শিল্পপতি-সাংসদের ভূমিকাও খতিয়ে দেখতে চাইছে সিবিআই।

পুজোর পরই এই দুই সাংসদকে তলব করা হতে পারে। এছাড়া মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীকেও জেরা করা হতে পারে নারদকাণ্ডে। এর মধ্যে অবশ্য চার্জশিট তৈরির কাজ এগিয়ে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা। এই অবস্থায় চার্জশিটে অভিযুক্তরা ছাড়াও অনেকে অন্তর্ভুক্ত হতে পারেন। উল্লেখ্য নারদ অভিযুক্তদের মধ্যে তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যু হয়েছে সম্প্রতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+