RG Kar Rape Case Verdict: দোষী সাব্যস্ত সঞ্জয় রায়! তাহলে ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত শেষ? কী বলছে সিবিআই

RG Kar Rape Case Verdict: দেশের অন্যতম চর্চিত ধর্ষণ এবং খুনের ঘটনায় রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত! দোষী সাব্যস্ত করা হল ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলাণ্টিয়ার সঞ্জয় রায়কে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ (ধর্ষণ), ধারা ৬৬ (ধর্ষণের সময় এমন আঘাত, যাতে মৃত্যু হতে পারে) ও ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে।

আর তা জানিয়ে শিয়ালদহ বিচারক অনির্বাণ দাস জানিয়ে (RG Kar Rape Case Verdict) দেন, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি হতে পারে। সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস। যদিও এরপর সঞ্জয় রায়ের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। আইপিএসরা যা বলেছেন তাই নাকি সে করেছেন।

RG Kar Rape Case Verdict

যদিও এই সংক্রান্ত বিষয় আদালত সোমবার শুনবে বলে জানিয়েছে। আর এরপরেই সাজা ঘোষণা (RG Kar Rape Case Verdict) করা হতে পারে। তাহলে কি আরজি কর ধর্ষণ খুনের মামলার তদন্ত শেষ?

আইনজীবীমহল বলছেন, আগামীদিনে এখনও অনেক কিছু দেখার আছে! ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি প্রমাণ লোপাটেরও মামলার তদন্ত করছে। এই মামলায় আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। যদিও ৯০ দিন পেরিয়ে গেলেও কোনও চার্জশিট দিতে না পারায় দুজনকেই জামিন দেয় শিয়ালদহ আদালত।

এই সংক্রান্ত মামলার শুনানি এখন করতে পারে সিবিআই। একেবারে সরজমিনে গিয়ে পুরো বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখবে বলে খবর। এই প্রসঙ্গে সিবিআই'য়ের আইনজীবীও জানিয়েছেন, মামলার তদন্ত শেষ হয়ে যায়নি। তদন্ত চলবে। তবে কোন বিষয়টি এখন গোয়েন্দারা দেখবেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি আইনজীবী। সূত্রের খবর, খুব শীঘ্রই প্রমাণ লোপাট সংক্রান্ত মামলায় অতিরিক্ত চার্জশিট দেওয়া হবে সিবিআই'য়ের।

ইতিমধ্যে এইসংক্রান্ত বিষয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। এর আগে সিবিআই আদালতে বারবার জানিয়েছে, পুরো ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রই রহস্যের ভেদ সিবিআই করতে পারে কিনা সেদিকেই নজর সবার। অন্যদিকে অভয়ার পরিবার সহ একাধিকমহল থেকে দাবি উঠছে যে, একা সঞ্জয় এই অপরাধ করেনি। এর পিছনে আছে অন্য মাথা। আর অন্য কেউ। কারোর নাম সামনে আসে কিনা সেদিকেই নজর থাকবে সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+