দীর্ঘ জেরা ম্যাথুকে, নারদ স্টিং অপারেশনের পুনর্নির্মাণই মোক্ষম অস্ত্র হবে সিবিআইয়ের
সিবিআই নারদ কর্তাকে ডেকে ভিডিও-য় দেখতে পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে। সেইসঙ্গে এখন পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ম্যাথুকে পাল্টা জেরাও করেন সিবিআই আধিকারিকরা। এবার নজ
ম্যাথু স্যামুয়েলকে নিয়ে নারদ স্টিং অপারেশনের পুনর্নির্মাণ করতে চান সিবিআই আধিকারিকরা। নারদ তদন্তে অভিযুক্তদের শনাক্তকরণের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণও করে নিতে চাইছে সিবিআই। নারদ কর্তা বুধবার কলকাতায় এসেছেন। তাঁকে ইতিমধ্যে একপ্রস্থ জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে আগামী পাঁচদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়া কথাও বলা হয়েছে। এই দীর্ঘ জেরায় তিনি তদন্তকারীদের হাতে নারদ সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেবেন।
এদিকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর ম্যাথু স্যামুয়েল এক প্রশ্নর উত্তরে জানান, কাকলি দেবী টাকা ফেরত দিয়েছিলেন- একথা ঠিক নয়। কেউ কোনও টাকা ফেরত দেননি। ফেরত দেওয়ার প্রশ্নও নেই। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন কাকলি দেবী। উল্লেখ্য, সিবিআই জেরার মুখে কাকলিদেবী জানান, টাকা দেওয়ার সময় ভিডিও করা হলেও, টাকা ফেরত দেওয়ার সময় স্টিং অপারেশন চালানো হয়নি।

সিবিআই নারদ কর্তাকে ডেকে ভিডিও দেখতে পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে। সেইসঙ্গে এখন পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ম্যাথুকে পাল্টা জেরাও করেন সিবিআই আধিকারিকরা। এবার ঘটনার পুনর্নির্মাণ করারও উদ্যোগ নিচ্ছে সিবিআই। পুনর্নির্মাণ করলে এই ঘটনার সত্যতা অনেকাংশেই স্পষ্ট হয়ে যাবে বলে বিশ্বাস সিবিআইয়ের।
উল্লেখ্য, নারদ তদন্তে ইতিমধ্যেই সাতজন তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদকে তলব করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু আধিকারিক, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদারের মতো তৃণমূলের হেভিওয়েটরা। ইতিমধ্যে একাধিকবার জেরা করা হয়েছে সুলতান আহমেদ ও ইকবাল আহমেদকে। আগামী কয়েকদিনে বাকিদের ডেকে নারদ কর্তার সঙ্গে মুখোমুখি জেরাও করা হতে পারে। নারদকাণ্ডে মোট ১৩ জনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তাঁদের মধ্যে ১১ জন তৃণমূল নেতা-নেত্রী।












Click it and Unblock the Notifications