রাজ্যের আবেদন! হাইকোর্টে পিছিয়ে গেল সিবিআই তদন্ত নিয়ে মামলা
কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল সিবিআই বনাম পুলিশ নিয়ে রাজ্যের আবেদনের শুনানি।
কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল সিবিআই বনাম পুলিশ নিয়ে রাজ্যের আবেদনের শুনানি। এদিন আদালত বসার সঙ্গে সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, এই সংক্রান্ত একটি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কী আদেশ দেয়, তা তারা দেখতে চান। শুনানি দুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি প্রসাদ আবেদন মেনে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেন।

তবে এদিনের সিবিআই বনাম পুলিশ নিয়ে শুনানি শেষ হওয়ার পর বিচারপতি প্রসাদ ডেকে পাঠান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। তিনি বলেন, আপনাদের ডিজিকে বলুন, সুপ্রিম কোর্ট যেভাবে চিটফান্ড মামলায় সহযোগিতা করতে বলছে, সেইভাবে কাজ করুন। তবে এই নির্দেশ একেবারেই মৌখিক নির্দেশ বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications