সারদায় এ বার কয়েকজন সিপিএম নেতাকে জেরা করবে সিবিআই
কলকাতা, ২২ ডিসেম্বর: সারদা-কাণ্ডে সিবিআইয়ের নজর এ বার সিপিএমের দিকে। সূত্রের খবর, জানুয়ারি মাসেই সিপিএমের অন্তত পাঁচ-ছ'জন নেতাকে তলব করা হবে। এঁদের কেউ কেউ বামফ্রন্ট জমানায় মন্ত্রীও ছিলেন।
সারদা ইস্যুতে আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সিপিএম নেতা রবীন দেবকে। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের আপ্তসহায়ক গণেশ দাশকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সিবিআইয়ের দাবি, এ বার তাদের হাতে অনেক তথ্যপ্রমাণ এসেছে। তার ভিত্তিতে একে-একে ডাকা হবে কয়েকজন সিপিএম নেতাকে।

দু'দিন আগেই জেলবন্দি পরিবহণ মন্ত্রী মদন মিত্র সুজন চক্রবর্তী, রবীন দেব, মহম্মদ সেলিম প্রমুখদের নাম করেছিলেন। বলেছিলেন, এঁরা সারদা গোষ্ঠীর থেকে সুবিধা নিয়েছিলেন। সুজনবাবুরা অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications