রাজীবের আগাম জামিনের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
সারদা কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে মরিয়া সিবিআই। রাজীবের আগাম জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে তারা।
সারদা কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে মরিয়া সিবিআই। রাজীবের আগাম জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে তারা। যাকে কোনও ভাবেই রাজীবের গ্রেফতারি এড়ানো যা যায় আরও আঁটঘাঁট বেঁধে নামতে চাইছে সিবিআই।

গত কয়েক মাস ধরেই কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে গ্রেফতারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কোনও না কোনও ভাবে সেই গ্রেফতারি এড়িয়ে চলেছেন রাজীব। তাঁকে ফের আগামী সপ্তাহে জেরার জন্য তবল করা হবে বলে সূত্রের খবর। এর আগে রাজীবের সন্ধানে কলকাতায় এসেও তাঁকে খুঁজে পাননি তদন্তকারীরা। রাজ্য সরকারকে পর্যন্ত রাজীবের সন্ধান জানতে চেয়ে চিঠি দিয়েছিল তদন্তকারীরা। তারপরেও কোনও সন্ধান পাননি তাঁরা। এবার তাই রাজীব কুমারকে হেফাজতে পেচে সরাসরি শীর্ষ আদালতের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজীবের রাজীবের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেও তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। অনুমতি ছাড়া তিনি শহর ছাড়তে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications