RG Kar Hospital: ডাক্তাররা লালবাজার থেকে বেরোতেই হাজির CBI টিম, হঠাৎ কোন তথ্যের জরুরি সন্ধান

সকাল থেকেই সোমবার লালবাজারে বাড়তি তৎপরতা ছিল। চিকিৎসক কুণাল সরকারদের তলব করা হয়েছিল। তাঁরা হাজিরা দেন। তাঁদের সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে গিয়েছিলেন চিকিৎসকরা।

তাঁরা লালবাজার থেকে বেরিয়ে যেতেই সিবিআইয়ের একটি দল হঠাৎ করে পৌঁছে যায় লালবাজারে। কেন হঠাৎ সিবিআইয়ের দল লালবাজারে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকালে সিজিওতে গিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছিলেন আরজি কর ঘটনার বেশ কিছু জুনিয়র ডাক্তারদের বক্তব্য তিনি পৌঁছে দিতে এসেছেন সিবিআইয়ের হাতে।

lalbajar

সিবিআই তদন্তভার নেওয়ার পরেই কলকাতা পুলিশ সব তথ্য তাদের হাতে দিয়ে দিয়েছিল। এমনকী নির্যাতিতার ডায়েরিও হাতে পেয়েছে তদন্তকারীরা। আরজি কর হাসপাতালে গিয়ে পর পর ২ দিন থ্রিডি ম্যাপিং করেছে তারা। কিন্তু সেমিনার হল সিল করে না রাখার ফরে একাধিক জুতো এবং হাতের ছাপ সেখানে পাওয়া গিয়েছে। তাতে ঠিক করা খুব মুশকিল কোনটা সঞ্জয়ের পায়ের ছাপ বা অন্য অপরাধীদের পায়ের ছাপ।

অন্যদিকে সিবিআই নির্যাতিতার বাড়িতেও গিয়েছে পর পর দুবার। তদন্তভার নেওয়ার পরেই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেখানে নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। তারপরে আবার সোমবার তাঁরা গিয়েছিলেন সেখানে। কথা বলেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তিনদিন ধরে লাগাতার আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে চলেছে। তারপরে আবার কিসের খোঁজে তারা লালবাজারে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় সোশ্যাল মিডিয়া কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারি দাবি করেছিলেন। তিনি বলেছিলেন বিনীত গোয়েলকে গ্রেফতার করে জেরা করা উচিত সিবিআইয়ের। কেন এতো বড় ঘটনাকে আত্মহত্যা বলে চালানো হল। কে বা কারা রয়েছে এই ঘটনার নেপথ্যে প্রশ্ন করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+