পুজোয় আমন্ত্রণে রাজ্যে ম্যাথু স্যামুয়েল! ফের তলব সিবিআই-এর
নারদ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে প্রাক্তন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে। সিবিআই সূত্রে খবর, তাঁকে ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে তলব করা হয়েছে।
নারদ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে প্রাক্তন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে। সিবিআই সূত্রে খবর, তাঁকে ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে তলব করা হয়েছে। এদিকে অপর একটি সূত্রের খবর দুর্গা পুজোর রাজ্যে আসার কথা রয়েছে ম্যাথুর। ৭ অক্টোবর আসানসোলের জামুড়িয়ায় একটি বাড়ির পুজোয় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের পুজোর স্বাদ নিতে আগে থেকেই রাজ্যে আসার কথা ছিল প্রাক্তন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। ৭ অক্টোবর আসানসোলের জামুড়িয়ার ঘটক বাড়িতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি জানিয়েও ছিলেন, সেখান ৭ অক্টোবর উপস্থিত থাকবেন। তারপর তিনি কলকাতায় যাবেন বলে জানিয়েছেন।
নারদ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একমাত্র সরকারি আধিকারিক তথা সাসপেন্ডেড আইপিএস এসএমএইচ মির্জাকে। তাঁকে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সময় মুকুল রায় বলেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে প্রাক্তন নারদ কর্তা জানিয়েছিলেন সিবিআই যখনই তাঁকে তলব করেছে তখনই তিনি হাজিরা দিয়েছেন। অন্তত ২০ বার সিবিআই তাঁকে তলব করেছিল বলে জানিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল।
সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন সেই তিনি তদন্তকারীদের কাছে জমা দিয়েছিলেন বলেও জানিয়েছিলেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি।
২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications