একমন্ত্রীকে নারদে সমন পাঠাল সিবিআই, অন্যমন্ত্রী ই-মেল পাঠিয়ে জেরা এড়ালেন

নারদে অভিযুক্ত তৃণমূল নেতানেত্রীদের মধ্যে শুধু ফিরহাদ হাকিমকে তলব করতে বাকি ছিল সিবিআইয়ের। তাঁকেও ডাকা হল এবার। তবে এদিন শুভেন্দু সিবিআই জেরা এড়িয়ে গেলেন।

নারদকাণ্ডে অভিযুক্ত সমস্ত তৃণমূল নেতা-নেত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে সিবিআইয়ের। বাকি রয়েছেন শুধু পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার তাঁকে আরও একবার তলব করল সিবিআই। তাঁকে সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে শুভেন্দু অধিকারী এদিন সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না। তিনি ই-মেল পাঠিয়ে হাজিরা এড়িয়ে গেলেন।

নারদে ফিরহাদকে সমন, ই-মেল পাঠিয়ে জেরা এড়ালেন শুভেন্দু

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই নারদকাণ্ডে ইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন। সংবাদমাধ্যমকে এড়াতে ইডির সিজিও কমপ্লেক্সে পিছনের দরজা দিয়ে সটান ছ-তলায় উঠে গিয়েছিলেন ফিরহাদ। এবার সিবিআই-তলবে তিনি সাড়া দেন কি না সেটাই দেখার।

সিবিআই তৃণমূল নেতা মদন মিত্র ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুক্রবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। মদন মিত্র সমন পেয়ে দু-দিন আগেই চলে গিয়েছিলেন সিবিআই দফতরে। তবে শুভেন্দু বুধবার আমচকা ইডি দফতের হাজিরা দিলেও, এদিন সিবিআই দফতরে হাজির হলেন না। তিনি জরুরি কাজে ব্যস্ত থাকবেন বলে মেল-বার্তা পাঠিয়ে এড়িয়ে গিয়েছেন জেরা।

নারদকাণ্ডে আদালতের নির্দেশে সিবিআই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি অপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিও তদন্ত চালাচ্ছে। দুই সংস্থার সমান্তরাল তদন্ত চালানোয়, অভিযুক্তদের হাজিরা দিতে হচ্ছে ইডি ও সিবিআই- উভয় তদন্তকারী সংস্থার কাছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এবার নারদকাণ্ডে সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+