SSC-র নিয়োগ দুর্নীতির চার মামলায় চার্জশিট CBI-এর! কোন রাঘববোয়ালদের নাম?

এসএসসির নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে চারটি মামলায় চূড়ান্ত চার্জশিট সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা দিল সিবিআই। সূত্রের খবর, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি এই চারটি মামলাতেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করছে সিবিআই। সূত্রের খবর, সাক্ষী ছিল এমন তিন জনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।

সূত্রের আরও খবর, এসএসসির সব মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়েছে সিবিআই। এই চারটি মামলার ক্ষেত্রে আপাতত সিবিআই-এর তদন্ত শেষ এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। ৯ জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট দেওয়ার আগে এই চারটি মামলায় সিবিআই চার্জশিট জমা দিল। এদিন চার্জশিট জমা পড়লেও এখনও সেই চার্জশিট নিয়ে শুনানি বা কোনও নির্দেশ হয়নি আদালতে।

SSC-র নিয়োগ দুর্নীতির ৪ মামলায় চূড়ান্ত চার্জশিট CBI-এর

সূত্রের খবর নবম-দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের নাম রয়েছে। সিবিআই সূত্রে খবর, এগুলি এই মামলায় নতুন নাম। গ্রুপ সি মামলার চার্জশিটে শিক্ষাদপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে বলে সূত্রের খবর। চূড়ান্ত চার্জশিটে একাধিক এজেন্টের নাম রয়েছে বলে সূত্রের খবর। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন।

গত নভেম্বরে সুপ্রিম কোর্টের তরফে জানুয়ারির নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের ফলেই সোমবারের চার্জশিট জমা বলে জানা গিয়েছে। মামলাগুলির শুনানিতে দেরি হচ্ছে বলে অভিযোগ ছিল মামলাকারীদের। তারপরেই সুপ্রিম কোর্ট জানুয়ারির মধ্যে চার্জশিট পেশ করতে বলেছিল।

সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতির মামলায় তল্লাশিতে বিপুল পরিমাণ নথি উদ্ধারের দাবি করেছিল অপর কেন্দ্রীয় সংস্থা ইডি। এর মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও ছিল বলে সূত্রের খবর। নগদ টাকা ও জমির দলিলও পাওয়া গিয়েছিল। এছাড়া তল্লাশিতে মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্কও উদ্ধার করা হয়েছিল।

নিয়োগ দুর্নীতি মামসায় কলকাতার বিভিন্ন জায়গা, যেমন নারকেলডাঙা, মানিকতলা, বড়বাজার, গণেশচন্দ্র এভিনিউ, আলিপুরও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখান থেকে উদ্ধার হওয়া নথি ও বিভিন্ন জিনিস খতিয়ে দেখতে বিশেষ টিমও তৈরি করেছিল ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে। সেই সময় ইডি দাবি করেছিল, দুর্নীতি কাণ্ডে তৈরি করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়ন শীল। ফোনগুলি থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তার তদন্তে ইডি ফরেনসিক পরীক্ষাও করায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+