অবশেষে সারদা-নারদা-রোজভ্যালি মামলায় নাড়া সিবিআই-এর! নেওয়া হচ্ছে যেসব পদক্ষেপ
সারদা-নারদা-রোজভ্যালি মামলা নিয়ে ফের তোড়জোড় সিবিআই-এর। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় আসছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। কথা বলার জন্য তলব করা হয়েছে এই সব প্রতারণা মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী আধিকারিকদের। মামলাগুলির স্টেটাস রিপোর্ট আনতে বলা হয়েছে তদন্তকারী অফিসারদের।

মোদী সরকারের চার বছর পূর্তি উৎসব হয়ে গিয়েছে। এখন সামনে লোকসভা নির্বাচন। রাজ্যে শাসকদলের বিরুদ্ধে যেসব মামলা নিয়ে বিরোধীরা শোরগোল তুলেছিলেন, তার মধ্যে সারদা-নারদা-রোজভ্যালি উল্লেখযোগ্য। সেই মামলাগুলি নিয়ে মমতা-মোদীর সমঝোতার অভিযোগ তুলেছিল রাজ্যের বাম-কংগ্রেস। বিজেপির তরফেও মামলাগুলি নিয়ে দিল্লিতে দরবার করা হয়েছিল। এবার সেই সব পরিস্থিতি জানতে কলকাতায় আসছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।
বুধবার সকাল নটায় নিজাম প্যালেসে সারদা-নারদা-রোজভ্যালি-র তদন্তকারী আধিকারিকদের তলব করা হয়েছে। কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে তদন্তের দায়িত্বে থাকা অফিসার, জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি পদমর্যাদার অফিসারদের।
একজন স্পেশাল ডিরেক্টর পর্যায়ের অফিসার এই ধরনের বৈঠক এর আগে করেননি। ফলে এই বৈঠকের গুরুত্ব অপররিসীম।
আগামি দিনে এই মামলাগুলিতে কী ভাবে এগনো হবে, তা সম্পর্কে পরিষ্কার জানা যাবে বলেই মনে করেছেন তদন্তকারীদের একাংশ।
এই খবর পাওয়ার পরেই অবশ্য তাদের বক্তব্য এড়িয়ে গিয়েছেন এইসব মামলায় অভিযুক্ত তৃণমূল নেতারা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications