সারদা-কাণ্ডে সিবিআই নোটিশ তৃণমূল-ঘনিষ্ঠ শুভাপ্রসন্নকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন একটি টিভি চ্যানেল খুলেছিলেন। কিন্তু তা পুরোপুরি চালু হওয়ার আগেই বিক্রি করে দেন সারদা গোষ্ঠীকে। সুদীপ্ত সেনকে ওই চ্যানেল তিনি কিনতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। সুদীপ্তবাবু সিবিআইকে জানান, শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই জানা যাবে। সিবিআইয়ের নোটিশ তার প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সিবিআই শুভাপ্রসন্নকে বলেছেন, চ্যানেল বিক্রি-সংক্রান্ত কাগজপত্র, ব্যাঙ্কের স্টেটমেন্ট, ব্যালান্স শিট ইত্যাদি নিয়ে আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে আসতে হবে বা কাউকে দিয়ে পাঠাতে হবে। নথি দেখে সন্তুষ্ট না হলে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।












Click it and Unblock the Notifications