সারদা তদন্তে এবার ড্রাফট 'জালে' তৃণমূল! ব্যাঙ্ককে চিঠি সিবিআই-এর

এবার তৃণমূলের অ্যাকাউন্টে সন্দেহজনক ড্রাফট নিয়ে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদা নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআই এই ড্রাফটের হদিশ পায় বলে সূত্রের খবর।

এবার তৃণমূলের অ্যাকাউন্টে সন্দেহজনক ড্রাফট নিয়ে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদা নিয়ে তদন্ত করতে গিয়ে সিবিআই এই ড্রাফটের হদিশ পায় বলে সূত্রের খবর। ড্রাফটের উৎসের সন্ধানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

এবার ড্রাফট জালে তৃণমূল! ব্যাঙ্ককে চিঠি সিবিআই-এর

যত সময় যাচ্ছে সাধারণ নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। রাজনৈতিক দলগুলির মধ্যে ঝাঁঝ বাড়ছে বক্তব্যে। সঙ্গে বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতাও।

২০১৩ সাল থেকে ২ বছরে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ থেকে ২৫ টি সন্দেহজনক ড্রাফটের মাধ্যমে টাকা জমা পড়েছে বলে সিবিআই সূত্রের খবর। কারা, কী উদ্দেশে সেই ড্রাফট দিয়েছিল তা খতিয়ে দেখতে চায় সিবিআই।

হরিশ মুখার্জি রোডের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তৃণমূলের অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই এই ড্রাফটগুলি জমা পড়ে। এখন সেই ব্যাঙ্কেই সিবিআই-এর তরফে চিঠি পাঠানো হয়েছে। টাকা না চেকে ড্রাফটগুলি কাটা হয়েছিল তা জানতে চেয়েছে সিবিআই। টাকার উৎস কী, কারা জমা দিয়েছিল সেই ড্রাফটগুলি তাও জানতে চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+