Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর অফিসের আধিকারিক সেজে প্রতারণা, কলকাতা জুড়ে তল্লাশি! মিলল 'বিস্ফোরক' নথি

CBI Raid In Kolkata: খোদ প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা। বিভিন্ন কেন্দ্রীয় দফতরে চাকরি করিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর ছক। আর সেই মামলার তদন্তে সল্টলেক থেকে এক ব্যক্তিকে আটক করল সিবিআই। শুধু তাই নয়, নরেন্দ্রপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করল চাঞ্চল্যকর একাধিক নথি।

উদ্ধার হয়েছে দিল্লিতে হওয়া G-20 সম্মেলেনের গেট পাস সহ একাধিক আই কার্ড। এমন বেশ কিছু স্পর্শকাতর নথিও সিবিআই'য়ের হাতে এসেছে বলে খবর। আর তা হাতে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কীভাবে G-20 সম্মেলেনের গেট পাস জালিয়াতদের হাতে এল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের (CBI Raid In Kolkata) ।

CBI Raid In Kolkata

এহেন কেলেঙ্কারির পিছনে প্রভাবশালী যোগ আছে বলেই দাবি। তিনি কে? মাথাকে খুঁজে বের করাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তদন্তকারীরা (CBI Raid In Kolkata)। সিবিআই'য়ের দাবি, প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে রেল, প্রতিরক্ষা-সহ বিভিন্ন কেন্দ্রীয় দফতরে চাকরির টোপ দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিশাল এই চক্র দেশজুড়ে চলছে বলে দাবি। আর তাতে ইতিমধ্যে বহু মানুষ প্রতারনার শিকার হয়েছে। শীর্ষ এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম পান আধিকারিকরা। আর সেই সূত্র ধরেই দিল্লি থেকে কলকাতায় আসেন তদন্তকারী আধিকারিকরা।

এবং সাতসকালে সল্টলেক এবং নরেন্দ্রপুরের একটি বাড়িতে হানা দেন তাঁরা। এই দুই জায়গায় তল্লাশি চালানোর মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন, শান্তনু সল্টলেকের একটি হোটেলে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা হোটেল। ইতিমধ্যে শান্তনু ভট্টাচার্যকে আটক করে জেরা শুরু করা হয়েছে। অন্যদিকে নরেন্দ্রপুরে বাড়িতেও সকাল থেকে কয়েক ঘণ্টা কেটে গিয়েছে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

দীর্ঘ এই তল্লাশিতে এখনও পর্যন্ত G-20 সম্মেলেনের গেট পাস সহ একাধিক আই কার্ডের হদিশ পেয়েছেন আধিকারিকরা। এমনকি বিভিন্ন কেন্দ্রীয় দফতরের অফার লেটার, আই কার্ড সহ একাধিক চাঞ্চল্যকর নথি তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে এসেছে বলেই খবর। এমনকি বেশ কিছু স্পর্শকাতর নথিও উদ্ধার হয়েছে বলে খবর।

যদিও সিবিআই'য়ের তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে আরও কয়েকটি রাজ্য আছে। সেখানেও খুব শীঘ্রই তল্লাশি চালানো হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+