RG Kar Hospital: সেমিনার হলে CBI, সঙ্গে দিল্লি থেকে আসা স্পেশাল টিম! বিচার চেয়ে স্লোগান পড়ুয়াদের

RG Kar Hospital: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আরজি কর কাণ্ডে তৎপর সিবিআই। সকালেই দিল্লি থেকে স্পেশাল টিম এসেছে শহরে। যেখানে রয়েছেন ফরেন্সিক এবং মেডিক্যালের বিশেষ প্রতিনিধিরাও। জানা যাচ্ছে, সেই টিম ইতিমধ্যে আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

টালা থানা এবং কলকাতা পুলিশের ঘেরাটোপে হাসপাতালে (RG Kar Hospital) পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।হাসপাতালে পৌঁছতেই এদিন বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে আরজি কর। আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা 'we want justice' এর স্লোগান দিতে থাকেন লাগাতার।

RG Kar Hospital

কার্যত স্লোগান-বিক্ষোভের মুখেই জরুরি বিভাগের সেমিনার হলে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। প্রতিবেদন লেখা পর্যন্ত, সেখানেই নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন তাঁরা। ঘটনার পর থেকে বেশ কয়েকদিন টানা তদন্ত চালিয়েছে কলকাতা পুলিশ।

ঘটনাস্থল থেকে একাধিক নমুন সংগ্রহ করা হয়। সেই সমস্ত নথি এবং তথ্য ইতিমধ্যে সিবিআই'কে তুলে দিয়েছে সিবিআই। এমনকি বেশ কিছু নমুনা ফরেন্সিকের জন্য পাঠানো হয়। সেই সমস্ত রিপোর্টও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আর সেই সমস্ত নথির সঙ্গে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে গোটা এলাকার ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দিল্লি থেকে সেন্ট্রাল ফরেন্সিক এবং মেডিক্যাল টিমের যে সদস্যরা এসেছেন তাঁরাও নমুনা নিচ্ছেন বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পর থেকে কয়েকদিন কেটে গিয়েছে। এমনকি হঠাত করে সংস্কারের কাজও শুরু হয়েছে।

যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যেই রহস্যের কিনারা করাটা সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। যদিও কীভাবে তদন্ত এগোবে তা ইতিমধ্যে সিবিআই ঘুঁটি সাজিয়ে নিয়েছে বলে খবর। এদিন সকালেই সিজিও কমপ্লেক্সে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সিবিআই আধিকারিকরা। মূলত খুনের মটিভ এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড সিবিআই খতিয়ে দেখবে বলে খবর। এছাড়াও সিসিটিভি ফুটেজ সহ বেশ কয়েকটি ক্ষেত্র তদন্তে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ঘটনায় ধৃত সিভিক ভলেণ্টিয়র সঞ্জয়কেও জেরা করবেন আধিকারিকরা। ইতিমধ্যে তাকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+