সিবিআই হানা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে, হাজিরার নির্দেশ
ফের সিবিআই হানা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে। রবিবার সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে এসে সিবিআইয়ের চার আধিকারিক নোটিশ দিয়ে যায়।
ফের সিবিআই হানা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে। রবিবার সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে এসে সিবিআইয়ের চার আধিকারিক নোটিশ দিয়ে যায়। তাঁকে নির্দিষ্ট দিনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সিবিআই হানায় ফের জল্পনা ছড়াতে থাকে রাজীব কুমারকে গ্রেফতার করা হতে পারে।

যদিও সিবিআই আধিকারিকের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়, তাঁকে গ্রেফতার করতে বা আটক করতে বা জেরা করতে তাঁরা এদিন আসেননি। তাঁরা নোটিশ দিতে এসেছেন। নির্দিষ্ট দিনে তাঁকে সিবিআই দফতরে তলব করা হয়। এদিন প্রথমে কলকাতা পুলিশ কমিশনারের ২ নম্বর লাউডন স্ট্রিটে আসেন সিবিআই আধিকারিকরা।
এখানকার নিরাপত্তারক্ষীরা জানান, এখন এখানে থাকেন না রাজীব কুমার। এখানে থাকেন বর্তমান পুলিশ কমিশনার। বর্তমানে রাজীব কুমার পার্কস্ট্রিটে আইপিএস কোয়ার্টারে থাকেন। তারপর ওই আইপিএস কোয়ার্টারে গিয়ে রাজীব কুমারের সঙ্গে দেখা করে নোটিশ দেন।
Saradha chit fund scam: CBI team reaches at the office of the Deputy Commissioner of Police in Park Street, Kolkata. The team had earlier gone to the residence of Kolkata Police Commissioner, looking for Rajeev Kumar. pic.twitter.com/TaWKc2OSSv
— ANI (@ANI) May 26, 2019
এদিন কলকাতা পুলিশ সিবিআইয়ের সঙ্গে সহযোগিতাই করেন। এর আগে রাজীব কুমারের বাড়িতে হানা দিলে কলকাতা পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় পর্যন্ত বসেন।
এবার অবশ্য সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা পুলিশ যেমন সহযোগিতা করেছে, তেমনই সিবিআইও পরিচয় দিয়ে রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছে। এদিকে এদিনই কলকাতা পুলিশ কমিশনারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার হয়েছেন অনুজ শর্মা। রাজীব কুমারকে এডিজি সিআইডি পদে ফেরানো হল।












Click it and Unblock the Notifications