Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এমপিএসের বিভিন্ন অফিসে এক যোগে তল্লাশি সিবিআইয়ের

কলকাতা, ২০ জানুয়ারি: সারদা ও রোজ ভ্যালির পর এ বার সিবিআইয়ের নজরে পড়ল এমপিএস। মঙ্গলবার কলকাতা ও শহরতলিতে এমপিএসের বিভিন্ন অফিসে শুরু হয় দফায় দফায় তল্লাশি। সংস্থার কর্ণধার প্রমথনাথ মান্নার বাড়িতে যায় সিবিআই। পরিবারের লোকজনকে দীর্ঘ জেরা করা হয়।

আরও পড়ুন: চিটফান্ড কেলেঙ্কারি: একই দিনে গ্রেফতার কেকেএন ও এমপিএস কর্ণধার

এ দিন সকালে প্রথমে নিজাম প্যালেসের অফিসে জড়ো হন সিবিআইয়ের ৭০ জন অফিসারের একটি দল। ১০টি ভাগে ভাগ হয়ে তাঁরা ছড়িয়ে পড়েন বিভিন্ন জায়গায়। সন্তোষপুর, লেক টাউন, দমদম, হাওড়া ইত্যাদি জায়গায় এমপিএসের অফিসের তল্লাশি চালানো হয়। প্রচুর নথি ও কাঁচা টাকা উদ্ধার করেছে সিবিআই।

কক

অভিযোগ, বাজার থেকে টাকা তুলে তা আর আমানতকারীদের ফেরত দেয়নি এমপিএস। এক হাজার কোটি টাকারও বেশি তারা তুলেছে বলে অভিযোগ। এ নিয়ে বিভিন্ন থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তারই তদন্তে নেমেছে রাজ্য পুলিশ এবং সিবিআই ও ইডি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+