CBI Raid: ফের শহরে CBI হানা, দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে চলছে তল্লাশি
CBI Raid: অমিত শাহের সভার পরের দিনই ফের শহরে সিবিআই রেড। দুই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সাত সকালে হানা দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই।
অন্যদিকে বিধায়ক অদিতি মুন্সির স্বামী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি শুরু সময় দেবরাজ রায় সেখানে ছিলেন না। তাঁকে ফোন করে ডেকে পাঠান তদন্তকারীরা। তিনি ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছেন। এবং তদন্তকারীদের তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলে জািনয়েছেন।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তের। সেই সূত্রেই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তল্লাশি বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সকাল ৮টা নাগাদ কাউন্সিলর পাটুলির বাড়িতে। সেখানে প্রায় ১৮ মিনিট অপেক্ষা করেন সিবিআই আধিকারীকরা। তারপরে কাউন্সিলর নিজেই এসে সিবিআই আধিকারিকদের গেট খুলে ভেতরে নিয়ে যান। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কেন এতো দেরী করে তিনি দরজা খুললেন তা নিয়েও প্রশ্ন করেছেন তদন্তকারীরা।
অন্যদিকে বিধাননগর কমিশনারেটের কাউন্সিলর এবং বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সাত সকালে পৌঁছে যান তদন্তকারীরা। সেসময় দেবরাজ রায় বাড়িতে ছিলেন না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তদন্তকারীরা হানা দিয়েছে বলে জাা গিয়েছে। যদিও দেবরাজ রায় ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছেন এবং তিনি তাঁদের সবরকম সহযোগিতা করবেন বলে জানা গিয়েছে।
অমিত শাহের সভার পরেই সিবিআই তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে জেলাতেও তল্লাশি শুরু হয়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এই বাপ্পাদিত্য সহ বেহালার একাধিক কাউন্সিলরের নাম জড়িয়েছে। তাঁরাও সিবিআই ব়্যাডারে রয়েছে। গতকাল অমিত শাহও ধর্মতলার সভা থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম শোনা গিয়েছিল।












Click it and Unblock the Notifications