নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর নাম সামনে! সিবিআই নজরদারিতে আরও এক তৃণমূল নেতা

নিয়োগ দুর্নীতিতে আরও এক তৃণমূল বিধায়ক জেরে। একজনকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। সেই পরিস্থিতিতে সিবিআই নজরে আরও এক তৃণমূল নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর সেই নেতার নামও পার্থ। তিনি গ্রুপ সি নিয়োগে অযোগ্য প্রার্থীদের থেকে ১২ লক্ষ টাকা করে নিয়েছিলেন বলে অভিযোগ।

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরে নির্দেশে ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। তাঁদের মধ্যে থেকে শনিবার বেশ কয়েকজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁদের বয়ান রেকর্ড করেছে। এই সপ্তাহেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।

নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর নাম সামনে
Photo Credit: ছবি সৌ:পিটিআই

চাকরি যাওয়াদের তলব করে সিবিআই জানার চেষ্টা করছে চাকরির জন্য তাঁরা কাকে কাকে কত টাকা দিয়েছিলেন। এছাড়াও চাকরি সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজও সিবিআই-এর কাছে জমা দিতে বলা হয়েছে তাঁদের।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে আরও এক পার্থর নাম উঠে এসেছে। তিনি হলেন পার্থ সরকার। তিনি দক্ষিণ কলকাতার নেতা। সিবিআই জানতে পেরেছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিত এই পার্থ সরকার।

নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর নাম সামনে

সিবিআই সূত্রে খবর, তৃণমূল থেকে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষই পার্থ সরকারের ব্যাপারে তথ্য দিয়েছেন। পার্থ সরকার টাকা তুলে পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ সরকার দাবি করেছেন তিনি কুন্তল ঘোষকে চিনতেন না।

নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর নাম সামনে

নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ইডি যে চার্জশিট জমা দিয়েছে, তাতে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ ছাড়াও তৎকালীন সময়ে মন্ত্রীর পিএ সুকান্ত আচার্য এবং এক আইএএসের নাম রয়েছে। তারপরেও নিত্য দিনের তদন্তে উঠে আসছে শাসকদলের আরও নেতা এবং জনপ্রতিনিধিদের নাম। সেই তালিকা কোথায় গিয়ে শেষ হয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+