এবার মুখোমুখি বসিয়ে জেরা রাজীব-কুণালকে, প্রশ্নবাণ সাজিয়ে বয়ান রেকর্ড সিবিআইয়ের
রবিবার শিলংয়ে সাত ঘণ্টা পৃথক পৃথকভাবে জেরার পর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একসঙ্গে বসিয়ে জেরা শুরু করল সিবিআই।
রবিবার শিলংয়ে সাত ঘণ্টা পৃথক পৃথকভাবে জেরার পর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একসঙ্গে বসিয়ে জেরা শুরু করল সিবিআই। পূর্বে বহুবার চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সিটের মাথায় বসা রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ হেনেছেন কুণাল ঘোষ। এবার তাঁদের মুখোমুখি বসিয়ে বয়ান রেকর্ড করতে শুরু করল সিবিআই।

রাজীব কুমারকে শনিবার থেকেই জেরা করা হচ্ছিল। এদিন সকাল থেকে শিলংয়ে জেরা শুরু করা হয় কুণাল ঘোষকে। রাজীব কুমারকেও এদিন দীর্ঘ জেরা করেন সিবিআই আধিকারিকরা। শেষে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেই তথ্য বের করে আনার চেষ্টা চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, কুণাল ঘোষ বহুবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছেন চিটফান্ড-কাণ্ডে। আগে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে ডেকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানেই সিবিআই আধিকারিকদের সামনে তিনি অভিযোগ করেন কলকাতা পুলিশ তথা সিটের বিরুদ্ধে। সেসব বয়ান রেকর্ডও রয়েছে। এবার মুখোমুখি বসিয়ে জেরা করে সেইসব বয়ানও রেকর্ড করা হচ্ছে।
সিবিআই আধিকারিকরে উভয় বয়ানই খতিয়ে দেখবেন। সেখানে কোনও অসঙ্গতি মেলে কি না, তা যেমন দেখা হবে, তেমনই আগে রাজীবের উত্তরের সঙ্গে মুখোমুখি বসিয়ে উঠে আসা তথ্যের মধ্যে কোনও অমিত মেলে কি না, তাও দেখা হবে। এই মুখোমুখি দেরার পর রাজীব এদিনই রেহাই পান কি না, সেদিকেও তাকিয়ে ওয়াকিবহালমহল।












Click it and Unblock the Notifications