আরজি কর কাণ্ডে বাড়িতে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি, কী কী পেলেন সিবিআই আধিকারিকরা
আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত চালাচ্ছে। এদিন বেশ কিছু জায়গায় সিবিআই অভিযান চলে। তার মধ্যে রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িও। দিনের শেষে এদিনের মতো তল্লাশি শেষ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিক জানিয়েছেন, অনেকগুলি প্রমাণ পাওয়া গিয়েছে।
সাংবাদিকরা সিবিআই আধিকারিকের সামনে প্রশ্ন করেছিলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে কিনা। এব্যাপারে তিনি বলেন, অনেক কিছু পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, এদিন সিবিআই আধিকারিকরা সকালে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সকাল ৮.০৬-এ তাঁর বাড়িতে ঢোকেন এবং প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট তল্লাশির পর রাত ৮.৪৬-এ বাড়ি থেকে বেরিয়ে যান।

সিবিআই সূত্রে খবর, তল্লাশির পাশাপাশি সন্দীপ ঘোষকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। দুপুরের দিকে সিবিআই-এর আরও একটি দল সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে। কিছুক্ষণ পরে সিবিআই-এর তিন আধিকারিককে একটি ব্যাগ হাতে বেরিয়ে আসতে দেখা যায়।
এদিন আরজি কর মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে।
এদিন প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, কলকাতার সিবিআই অফিসে আরও দুজনের পলিগ্রাফ টেস্ট করা হবে। শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চারজনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে বলেও জানিয়েছে সিবিআই।
#WATCH कोलकाता: आरजी कर मेडिकल कॉलेज और अस्पताल बलात्कार-हत्या मामला | कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज और अस्पताल में CBI जांच जारी हैं।
— ANI_HindiNews (@AHindinews) August 25, 2024
'जब उनसे पूछा गया कि क्या उन्हें कुछ ठोस सबूत मिले हैं', तो एक अधिकारी ने कहा, "बहुत कुछ है।" pic.twitter.com/CMn9mqaUlz
সিবিআই অবশ্য পলিগ্রাফ টেস্ট করার আগে আদালত থেকে এই পরীক্ষা করার অনুমতি পেয়েছিল। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার সময় মেশিনের সাহায্যে কোনও ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়া পরিমাপ করা হয়। জানার চেষ্টা করা হয় সে সত্য বলছে কিনা। কিন্তু বিশিষ্ট মনোবিদ জয়রঞ্জন রাম জানিয়েছেন, সংশোধনাগারের বাইরে থাকা কোনও ব্যক্তির যদি পলিগ্রাফ টেস্ট করা হয় এবং তিনি যদি দোষী হন, এবং উদ্বেগ কমানোর ওষুধ খান, তাহলে ফলাফল ঠিক নাও আসতে পারে।












Click it and Unblock the Notifications