কলকাতা ছাড়তেই অনুব্রত মন্ডলের বাড়িতে সিবিআই! তৎপরতা ঘিরে জল্পনা

গরু পাচার-কান্ডে অনুব্রত মন্ডলকে জেরা করতে চেয়ে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু অসুস্থতার কারণে এদিন হাজিরা এড়িয়ে যান বীরভূমের বেতাজ বাদশা। এসএসকেএমে চিকিৎসা করেই কলকাতা ছাড়েন তিনি। বিকেলেই বীরভূমের উদ্দেশ্যে ব

হঠাত তৎপর সিবিআই। আজ সোমবার গরু পাচার-কান্ডে অনুব্রত মন্ডলকে জেরা করতে চেয়ে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু অসুস্থতার কারণে এদিন হাজিরা এড়িয়ে যান বীরভূমের বেতাজ বাদশা। এসএসকেএমে চিকিৎসা করেই কলকাতা ছাড়েন তিনি। বিকেলেই বীরভূমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অনুব্রত মন্ডল। আর কলকাতার বাড়ি ছাড়তেই পৌঁছে গেল সিবিআই।

কলকাতা ছাড়তেই অনুব্রত মন্ডলের বাড়িতে সিবিআই!

হঠাত এই হানা ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা। এমনকি মঙ্গলবার সকালেই সিবিআইয়ের টিম বীরভূমে পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সিবিআইয়ের তরফে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি বলেই জানা যাচ্ছে। তবে এই তৎপরতা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

গত কয়েকদিন আগেই বীরভূম, কলকাতা সহ অন্তত ১৩টি জায়গাতে তল্লাশি চালায় সিবিআই। এমনকি বীরভূমের অনুব্রত মন্ডলের একাধিক ঘনিষ্ঠ নেতার বাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি অনুব্রত মন্ডলের বিশ্বস্ত সায়গেল হুসেনকেও গত কয়েকদিন ধরে লাগাতার জেরা করা হয়েছে। বেশ কিছু তথ্য সেখান থেকেও পেয়েছেন তদন্তকারীরা। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অনুব্রত মন্ডলকে তলব করে সিবিআই।

কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইকে ইমেল করে অনুব্রত মন্ডলের আইনজীবী জানিয়ে দেন, আজ সোমবার হাজিরা দেওয়া যাবে না। এরপরেই এসএসকেএমে পৌঁছে যান অনুব্রত। সেখানে প্রায় কয়েক ঘন্টা ধরে তাঁর শারীরিক পরীক্ষা হয়। যদিও কেবিন সহ অন্যান্য বিষয় তৈরি থাকলেও তৈরি মেডিক্যাল বোর্ড এদিন অনুব্রত মন্ডলকে হাসপাতালে ভর্তির সাহস দেখায়নি। আর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান অনুব্রত মন্ডল তাঁর চিনার পার্কে বাড়িতে। সেখানে কিছুক্ষণ সময় নিয়েই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত।

আর চিনার পার্কের বাড়ি ছাড়তেই পৌঁছে গেল সিবিআই। এক আধিকারিক বাইক নিয়ে ওই বাড়িতে পৌঁছে যান বলে জানা যাচ্ছে। বেশ কিছুক্ষন ঘোরা ফেরা করেন ওই আধিকারিক। এরপর বাড়ির কেয়ারটেকারের কাছে বিস্তারিত খোঁজ ওই সিবিআই আধিকারিক নিয়েছেন বলেই খবর। এমনকি অনুব্রত মন্ডল আছেন কিনা, কোথায় গিয়েছেন সমস্ত তথ্য তা ওই কেয়ারটেকরের কাছে ওই সিবিআই আধিকারিক জানতে চান বলেও জানা যাচ্ছে। এরপরেই বাইক নিয়ে ফের ওই আধিকারিক চলে যান বলেই জানা যাচ্ছে।

হঠাত এই তৎপরতা ঘিরেই শুরু হয়েছে একাধিক জল্পনা। যদিও ওই আধিকারিক কেন এসেছিলেন সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি। তবে নতুন করে কোনও নোটিশ এদিন দেননি বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+