সারদা: দোষীদের ধরছে না সিবিআই, জেলেই আত্মহত্যার হুমকি কুণালের

সারদা-কাণ্ডে এ দিন তাঁকে হাজির করা হয়েছিল আদালতে। আইনজীবীদের সওয়াল জবাবের পর তিনি বিচারকের উদ্দেশে বলেন, "আমি কিছু বলতে চাই।" আবেদন মঞ্জুর হওয়া মাত্রই তিনি সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন। বলেন, "সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না। ওদের অনেক কিছু বলেছিলাম। অনেক তথ্য দিয়েছিলাম। দেখলাম, চার্জশিটে সেই সব উল্লেখ করা হয়নি। কেন? সুদীপ্ত সেনের থেকে যারা সুযোগ-সুবিধা নিয়েছিল, তাদের অনেকে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। তাদের সিবিআই ধরছে না। অথচ আমাকে আটকে রাখা হয়েছে।"
এর পরই তিনি উত্তেজিতভাবে বলেন, "আমি চাই ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরুক সিবিআই। যদি তা না হয়, তা হলে আমি জেলেই আত্মহত্যা করব।"
কুণালবাবুর এই বক্তব্যে শোরগোল পড়ে যায়। বিচারক তাঁকে শান্ত হওয়ার অনুরোধ করলেও তিনি একই কথা বলে যেতে থাকেন। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়।
প্রসঙ্গত, দুর্গা পুজোর আগে কুণালবাবু আদালতে বলেছিলেন, জেলের ভিতরে তাঁকে খুন করার চেষ্টা হচ্ছে। এখন আবার আত্মঘাতী হওয়ার হুমকি দিলেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications