২১ জুলাই-এর আগেই 'ধাক্কা' তৃণমূলে! জেনে নিন বিস্তারিত
২১ জুলাই শহিদ দিবস পালনের আগেই ধাক্কার সম্ভাবনা তৃণমূলে। সূত্রের খবর অনুযায়ী, নারদকাণ্ড নিয়ে ২০ জুলাই হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে সিবিআই-এর।
২১ জুলাই শহিদ দিবস পালনের আগেই ধাক্কার সম্ভাবনা তৃণমূলে। সূত্রের খবর অনুযায়ী, নারদকাণ্ড নিয়ে ২০ জুলাই হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে সিবিআই-এর। সেই রিপোর্টেও চার্জশিটের কথা থাকতে পারে বলে অনুমান। ২০১৬ সালে ভোটের আগে প্রকাশিত ভিডিও-তে বেশ কয়েকজন তৃণমূল নেতানেত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল।

গতমাসের শেষের দিকে কলকাতায় নারদ মামলায় তদন্তকারী অফিসার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। ছিলেন তদন্তকারী অফিসার রঞ্জিত সিংও। দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন রাকেশ আস্থানা। তদন্তে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে, তাও জানাতে বলেছিলেন।
২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর থেকে একাধিকবার কলকাতায় সিবিআই ও ইডির ডাকে ম্যাথু হাজিরা দিলেও অভিযুক্তরা রয়েছেন বহাল তবিয়তেই।
২০ বার সিবিআই তাঁকে তলব করেছে বলে জানিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। দু-মাসে আগেও মুচিপাড়া থানায় হাজিরা দেওয়ার সময়েও সিবিআই-এর ডাকে তিনি হাজিরা দিয়েছেন বলে জানিয়েছিলেন।
সিবিআই যখন যা প্রমাণ চেয়েছে, তখন তিনি তদন্তকারীদের কাছে তা জমা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন ম্যাথু। এই ধরনের মামলায় কেন এত দেরি হচ্ছে তা নিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন তিনি। সিবিআই-কেই এবিষয়ে উত্তর দিতে হবে বলে দাবি করেছিলেন প্রাক্তন নারদ সাংবাদিক। টাকা নেওয়ার চিত্র ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত। তাও কেন তদন্তে কেন এত দেরি হচ্ছে প্রশ্ন করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications