রাজীব কুমারকে জেরায় সিভিসি রিপোর্ট হাতিয়ার, সুপ্রিম লড়াইয়ে কোমর বাঁধছে সিবিআই

সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্য সরকারের মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বিরুদ্ধে অবমাননার আবেদন করতে চলেছে সিবিআই। রিপোর্ট আকারে তা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্য সরকারের মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বিরুদ্ধে অবমাননার আবেদন করতে চলেছে সিবিআই। রিপোর্ট আকারে তা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টে জানানো হবে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন নির্দেশ দিয়েছিল সারদা কেলেঙ্কারিতে তদন্তকারী পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখতে।

রাজীব কুমারকে জেরায় সিভিসি রিপোর্ট হাতিয়ার, সুপ্রিম লড়াইয়ে কোমর বাঁধছে সিবিআই

শিলংয়ে কলকাতার পুলিশ কমিনার রাজীব কুমারকে জেরার সময় তিনি জানিয়েছিলেন, সিট গঠন করে তদন্ত চলাকালীন তিনি প্রতিদিনের জেরার ব্যাপারে নাক গলাতেন না। উল্লেখ্য, রাজীব কুমার যখন বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, তখনই সারদা কেলেঙ্কারি সামনে এসেছিল। তারপরই তদন্ত শুরু হয়েছিল সিট গঠন করে।

২০১৭ সালের একটি চিঠির কথা উল্লেখ করে সিবিআই জানিয়েছে, তখনই সিভিসি জানিয়েছিল সারদা কেলেঙ্কারিতে জরুরি পদক্ষেপ নিতে। এবং পুলিশ অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখতে বলা হয়। অন্তত তিন আইপিএস অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়। সেই পুলিশ অফিসারদের মধ্যে ছিলেন রাজীব কুমার। ডেপুটি পুলিস কমিশনার অর্ণব ঘোষকেও সমন পাঠানো হয়। সিবিআই অর্ণব ঘোষের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে উত্তাল হয়ে ওঠে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়। তিনি মোদী সরকারের বিরুদ্ধে প্রশসানের দিকে সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধরনায় বসেন। তা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+