চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত, সিবিআই বনাম পুলিশ! মামলা গড়াতে চলেছে সুপ্রিম কোর্টে

সোমবার (৪ ফেব্রুয়ারি) সিবিআই পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে তাদের অফিসারদের হেনস্থা করার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে।

রবিবার (৩ ফেব্রুয়ারি), সন্ধ্যায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত কার্যত সিবিআই বনাম পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতার লড়াই হয়ে দাঁড়াল। যে লড়াই সুপ্রিম কো্ট অবধি গড়াতে পারে বলে শোনা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর সর্বোচ্চ আদালতের নির্দেশে চলা তদন্তে পুলিশ বাধা দিচ্ছে - শীর্ষ আদালতে সোমবার (৫ ফেব্রুয়ারি) এই অভিযোগ আনতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই বনাম পুলিশ! মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে

শনিবারই শোনা গিয়েছিল সারদা ও রোজভ্যালি মামলার তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হতে পারেন মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এদিন সন্ধ্য়ায় নগরপালের বাড়ির সামনে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। গ্রেফতারির জল্পনা তাতে আরও বাড়ে। কিন্তু এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনাক্রম।

রাজ্য পুলিশের এক বাহিনী সেখানে উপস্থিত হয়ে সিবিআই-এর তদন্তকারী অফিসারদেরই গ্রেফতার করে নিয়ে যান শেক্সপিয়ার সরণি থানায়। পুলিশের অভিযোগ সিবিআই-এর আধিকারিকদের কাছে তদন্তের প্রয়োজনীয় নথি পত্র ছিল না। থানায় মনিয়ে যাওয়ার পরও তাঁরা কোনও কাগজপত্র দেখাতে পারেননি।

অপরদিকে সিবিআই অফিসারদের পাল্টা অভিযোগ, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশেই হাজির হয়েছিলেন নগরপালের বাড়িতে। তাঁরা আরও অভিযোগ করেছেন রীতিমতো ধাক্কাধাক্কি করে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে সিবিআই-এর জয়েন্ট ডায়রেক্টরের অফিস সিজিও কমপ্লেক্স ঘেরাও করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিবিআই-এর আটক আধিকারিকদের ছেড়ে দেওয়া হয়েছে। সিজিও কমপ্লেক্স থেকেও সরে গিয়েছে বিধাননগর পুলিশ। কিন্তু গোটা ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় সংস্থা। সোমবার (৪ ফেব্রুয়ারি), আদালতের নির্দেশে তদন্ত করতে যাওয়া তাদের আধইকারিকদের হেনস্থা করার অভিযোগ নিয়ে তাই সিবিআই সর্বোচ্চ আদালতে যেতে পারে বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+