শোভনের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই! শুক্রবার ফের তলবে আশঙ্কার কালো মেঘ

এর আগে নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। সেই জেরাতেও মেয়র দাবি করেছিলেন তিনি নারদ কর্তার কাছে কোনও টাকা নেননি।

ইডি-র পর সিবিআই-ও নারদ ঘুষকাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জবাবে সন্তুষ্ট নয়। সেই কারণেই শুক্রবারও তাঁকে তলব করা হল সিবিআই দফতরে। সেইমতো এদিন সিবিআই আধিকারিকদের জেরার মুখোমুখি হলেন কলকাতার মেয়র। এদিন তাঁকে এক সাক্ষীর সামনে বসিয়ে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় জেরা চলছে শোভন চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার সিবিআই জেরার মুখে শোভন চট্টোপাধ্যায় জানান, তিনি নারদ কর্তার কাছে থেকে কোনও টাকা নেননি। ফলে সেই টাকা তিনি কোন খাতে খরচ করেছেন- সেই প্রশ্ন ওঠেই না। কিন্তু মেয়রের এই বক্তব্য আদৌ খুশি করতে পারেনি সিবিআই আধিকারিকদের।

শোভনের সিবিআই-তলবে আশঙ্কার কালো মেঘ

এই উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে পড়ে, তাহলে নারদ ভিডিও ফুটেজে যে দেখা যাচ্ছে টাকা নেওয়ার ছবি, তা কি মিথ্যা? এমনকী টাকা নেওয়ার প্রমাণ সিবিআইয়ের হাতে রয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা। এরপরই ফের মেয়রকে জেরা করার জন্য ডাকা হয় শুক্রবার। সেইমতো এদিন জেরা চলছে।

এদিকে মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের গরহাজিরার কারণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে সিবিআই। মেয়র-পত্নী অসুস্থ বলে কারণ দর্শিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি। কিন্তু তিনি আদৌ অসুস্থ কি না, তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন কি না, তা স্পষ্ট নয় সিবিআইয়ের কাছে। নিছক জেরা এড়াতেই এই বাহানা করা হয়েছে বলে মনে করছেন আধিকারিকরা। সেই কারণে এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। সেই জেরাতেও মেয়র দাবি করেছিলেন তিনি নারদ কর্তার কাছে কোনও টাকা নেননি। বৃহস্পতিবার সিবিআই জেরার মুখেও একই কথার পুনরাবৃত্তি করলেন মেয়র। প্রায় সাড়ে সাতঘণ্টা জেরা করা হয় তাঁকে। এদিন ফের তাঁকে তলব করে সিবিআই। মহানাগরিক জানান, নারদ-তদন্তে সিবিআইকে সমস্তরকম সাহায্য করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+