এবার কলকাতার পুরসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে প্রাক্তন মেয়রকে
ক্রমেই সিবিআই (CBI) তদন্তের জালে জড়িয়ে পড়ছে এরাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকার এবং তাদের অধীনস্থ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সারাটা দিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সক্রিয়তা দেখা গিয়ে
ক্রমেই সিবিআই (CBI) তদন্তের জালে জড়িয়ে পড়ছে এরাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকার এবং তাদের অধীনস্থ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সারাটা দিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সক্রিয়তা দেখা গিয়েছে বিভিন্ন মামলায়। তার মধ্যে যেমন ছিল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা, কালিয়াচকের ধর্মান্তর মামলা, ছিল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও।

মামলাটি ২০১৮ সালের
কলকাতা পুরসভার বিরুদ্ধে হেরিডেজ বিল্ডিং সংক্রান্ত মামলাটি ২০১৮ সালের। কলকাতার গ্রেড ওয়ান হেরিটেড বিল্ডিং হল ত্রিপুরা ভবন। তারই একটি অংশে বেআইনি নির্মাণের অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। হেরিটেড বিল্ডিংয়ের নিয়ম অনুসারে, সেই ভবন ভেঙে নতুন করে কিছু করা যায় না। আদালতে অভিযোগ করা হয় এই ভবনের ১০ কাঠা জমির মধ্যে ৪ কাঠা জমিতে নতুন করে একটি ভবন তৈরি করা হচ্ছে। ত্রিপুরা ভবনের পাশে শিরোমনি বিল্ডিং। যা নিয়ে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন মামলা দায়ের করে।

আদালতে নানা প্রশ্ন
মামলাকারীরা আদালতে জানান, ত্রিপুরা ভবনের জমিতে ভবন নির্মান করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এই ভবন তৈরির অনুমতি কারা দিল, কলকাতা পুরসভার অনুমতি ছাড়া এই ভবন কীভাবে তৈরি হতে পারে, এক্ষেত্রে কলকাতা হেরিটেড কমিটির ভূমিকাই বা কী ছিল?

শোভন চট্টোপাধ্যায়ের মেয়র থাকার সময়ে অনুমতি
দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের মেয়র থাকার সময়ে এই ভবন তৈরির অনুমতি দেওয়া হয়েছে। সেই সময় কলকাতা হেরিটেজ কমিটির ১১ জন সদস্য থাকার কথা থাকলেও ছিলেন মাত্র তিনজন। তাঁরা হলে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং হাওড়ার তৎকালীন মেয়র রথীন চক্রবর্তী। কিন্তু যেদিন হেরিটেজ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিন তিনজনের মধ্যে রথীন চক্রবর্তী ছিলেন না। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় এবং শুভাপ্রসন্নের উপস্থিতিতে সেখানে ভবন তৈরির অনুমতি দেওয়া হয়। তবে এদিনের নির্দেশ নামায় কোথাও তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম নেই।

বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ
এদিন বিচারপতি অমৃতা সিনহা বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, একটি হেরিটেজ বিল্ডিং-এ কাজ হচ্ছে এটাই গুরুতর অভিযোগ। আইনে সেখানে কাজের অনুমোদন নেই। এই কাজে অনুমোদনের পিছনে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার পাশাপাশি চাপে পড়তে হতে পারে হেরিটেজ কমিটিকেও। কেননা কীভাবে পুরসভা ও হেরিটেজ কমিটি এই নির্মাণের অনুমতি দিল, তা তদন্ত করতে বলা হয়েছে সিবিআইকে।
এই মামলায় কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০ জুনের মধ্যে সিবিআইকে আদালতে রিপোর্ট পেশ করতে হবে।












Click it and Unblock the Notifications