RG Kar Hospital: কোটি কোটি টাকা আত্মসাৎ, এক কাজে দুটি বিল কীভাবে? সিবিআই স্ক্যানারে দেবাশিস সোম

RG Kar Hospital-CBI: আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে বিপুল আর্থিক দুর্নীতির ইঙ্গিত! ইতিমধ্যে এই সংক্রান্ত একাধিক তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে চান গোয়েন্দা আধিকারিকরা। আর সেজন্য ফরেনসিক বিভাগ মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকে ফের আজ সোমবার সিবিআই দফতরে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেই মতো এদিন সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান দেবাশিস সোম। বলে রাখা প্রয়োজন, রবিবার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ অন্তত ১৫ টি জায়গায় তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা (RG Kar Hospital-CBI) ।

RG Kar Hospital-CBI

তল্লাশি চলে কেষ্টপুরে দেবাশিসের বাড়িতেও। সকাল থেকে বিকাল পর্যন্ত সিবিআই'য়ের একটি টিম তল্লাশি চালান। প্রায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে। পরে বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে তাঁর বাড়ি থেকে বার হয় সিবিআই। সেখান থেকে সোজা নিজাম প্যালেসে পৌঁছে যান তদন্তকারীরা।

সেখানেও কয়েক দফায় দেবাশিস সোমকে জেরা করেন তদন্তকারীরা। জানা যায়, আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কিছু নথি, বিল সিবিআই'য়ের হাতে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সবেতেই এই সন্দীপ সোমের ছবি আছে। এমনকি একটি কাজের জন্য দুটি বিল কাজের বিল দেখানো হয়েছে। সেখানেও রহস্যজনক ভাবে দেবাশিস সোমের সাক্ষর আছে বলে দাবি। তদন্তকারী সংস্থার অনুমান, ফরেনসিক বিভাগ মেডিসিন ডেমনস্ট্রেটর হওয়া সত্ত্বেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে দেবাশিসের।

শুধু তাই নয়, দেবাশিস সোম সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। আর তা হওয়ায় নির্দিষ্ট কেবিন থেকে শুরু করে একাধিক সুবিধা পেতেন তিনি। তাঁর সই'য়ের উপর অনেক কিছুই নির্ভর করত বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, কোটি কোটি টাকা আত্মসাতের ইঙ্গিতও পাচ্ছেন আধিকারিকরা।

তবে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে যে তিনজনের নাম উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছেন এই দেবাশিস সোম। ফলে তাঁর ভূমিকা এখন আতসকাচের নীচে।

অন্যদিকে রবিবার সন্দীপ ছাড়াও যে ১৪জনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই, সবাইককে তলব করেছে সিবিআই। ইতিমধ্যে সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। বলে রাখা প্রয়োজন, আরজি কর হাসপাতালের আর্তঘিক দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছে। শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা লাশ পাচার, ওষুধ পাচারের মতো অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+