সিবিআই-এর হাতে নতুন তথ্য! ৪৮ ঘন্টার মধ্যে জেলেই দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ 'কালীঘাটের কাকু'কে, কী উঠে এল
এসএসসির নিয়োগ দুর্নীতিতে ফের জিজ্ঞাসাবাদ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। সোমবার সকালে তাণকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই-এর একটি দল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
প্রসঙ্গত, গত শনিবার এই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করে সিবিআই-এর দল। সেই দিন কাকু ছাড়াও সিবিআই জেরা করে জেলবন্দি নিয়োগকারী সংস্থার প্রধান অয়ন শীল এবং তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।

- আদালত থেকে অনুমতি পেয়েছিল সিবিআই
সুজয় কৃষ্ণ ভদ্র, অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলবন্দি। জেলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে সিবিআই-এর তরফে আদালতে অনুমতি চাওয়া হয়। আদালত সেই অনুমতি দেয়। তারপরেই শনিবার ওই তিনজনকে জেরা করে।
- মিলেছে কণ্ঠস্বরে নমুনা
কালীঘাটের কাকুর মোবাইল থেকে একাধিক অডিও ক্লিপ উদ্ধার হয়েছিল। তারপর সেই অডিও ক্লিপ তাঁরই কিনা তা নিয়ে নিশ্চিত হতে, ফরেনসিক পরীক্ষা করায় অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দেখা যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আর মোবাইলে পাওয়া কণ্ঠস্বর একই ব্যক্তির।
- পার্থ ঘনিষ্ট সন্তুকেও জেরা
এর মধ্যে গত বৃহস্পতিবার সিবিআই-এর আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জেরা করে। সিবিআই সূত্রে খবর, শুধু এই সন্তু গঙ্গোপাধ্যায়ই নন, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে পড়া অনেকেই রয়েছেন জেলের বাইরে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, নিয়োগ দুর্নীতির ২৬ কোটি টাকা পৌঁছে গিয়েছিল এই সন্তু গঙ্গোপাধ্যায়ের হাতে।
- সিবিআই-এর হাতে নতুন তথ্য
সিবিআই সূত্রে খবর, সন্তু গঙ্গোপাধ্যায়কে জেরা করার পরেও তদন্তে আরও নতুন তথ্য উঠে এসেছে এই নিয়োগ দুর্নীতির তদন্তে। সে ব্যাপারে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকুকে। তারপরেও সন্তুষ্ট হতে না পারায় ফের সোমবার সিবিআই আধিকারিকরা সোমবার সকালে গিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে।












Click it and Unblock the Notifications