হাইকোর্টের নির্দেশে গভীর রাত পর্যন্ত SSC-এর প্রাক্তন উপদেষ্টাকে ম্যারাথন জেরা সিবিআইয়ের

রাত ১২ টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়! আর এরপরেই গভীর রাত পর্যন্ত উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও এর

রাত ১২ টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়! আর এরপরেই গভীর রাত পর্যন্ত উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও এর আগে এসপি সিনহাকে খুঁজতে কালঘাম ছুটে যায় তদন্তকারীদের।

 প্রাক্তন উপদেষ্টাকে ম্যারাথন জেরা সিবিআইয়ের

বিভিন্ন জায়গাতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সন্তোষপুরে প্রাক্তন এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যের বাড়িতেও পৌঁছে যান তদন্তকারীরা। তাঁকে না পেয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। এমনকি রাতেই তদন্তের স্বার্থে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে আসেন তদন্তকারীরা।

এরপর গভীর রাতেই নিজাম প্যালেসে পৌঁছন শান্তিপ্রসাদ সিনহা। রাত প্রায় তিনটে পর্যন্ত লাগাতার জেরা পর্ব চলে। নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে শান্তিপ্রসাদকে জেরা করেন তদন্তকারীরা। বিশেষ করে কার নির্দেশে নিয়োগ হয় সে বিষয়েও স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে প্রশ্ন করেন তদন্তকারীরা।

বিশেষ করে কার নির্দেশে নিয়োগ হয় সে বিষয়েও স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে প্রশ্ন করেন তদন্তকারীরা।

তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। এমনটাই জানা যাচ্ছে। যদিও রাতেই নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাওয়ার সময়ে শান্তিপ্রসাদ সিনহাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিশেষ কিছু বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, সিবিআই তাঁর কাছে যা জানতে চেয়েছিল সব বলেছি।

সূত্রের খবর, আজ শুক্রবার এই সংক্রান্ত মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে পারে সিবিআই-য়ের তদন্তকারীরা।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হলে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যেই এসএসসির উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জেরা করার নির্দেশও সিবিআইকে দেন বিচারপতি।

আর এরপরেই কলকাতা হাইকোর্টে পৌঁছে যান তদন্তকারীরা। সমস্ত তথ্য হাতে নেন। শুধু তাই নয়, নিজেদের মধ্যে কয়েক দফায় বৈঠক সারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর এরপরেই এসপি সিনহাকে তলব করা হয়। প্রথমে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হলেও আর তাঁর খোঁজ পাওয়া যায় না। আর এরপরেই এসপি সিনহাকে খুঁজতে পথে নামেন তদন্তকারীরা।

বলে রাখা প্রয়োজন, ৯৮ জনের নিয়োগ নিয়ে এই মামলা হয়। যাঁদের মধ্যে প্যানেলেই নাম নেই ৯০ জনের। বাকি ৮ জনের নাম থাকলেও তা অনেকটাই পিছনের দিকে। আর এই নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি রয়েছে। আর তা খুঁজতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আর তা খুঁজতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে তুমুল তরজা চলছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ ঠুকেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপরেই এহেন নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজীবীমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+