নারদকাণ্ডে সিবিআই জেরার মুখে মির্জা, বয়ানে কী বললেন এই আইপিএস

নারদাকাণ্ডে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের পর দ্বিতীয় অভিযুক্ত হিসেবে সিবিআই জেরা করেছে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে। তার বয়ানে মিলেছে চূড়ান্ত অসঙ্গতি।

নারদকাণ্ডে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআই-এর হাতে। টানা দু'দিন জেরায় মির্জা টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি সিবিআই আধিকারিকদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মির্জা দাবি করেছেন তিনি অনাথ আশ্রমের জন্য ম্যাথু স্যামুয়েলসের কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন।

নারদকাণ্ডে সিবিআই জেরায় চাঞ্চল্যকর বয়ান মির্জার

অবশ্য মির্জার এই বয়ানে অনেক অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই তাই অভিযুক্ত আইপিএস অফিসারের এই দাবি সর্বৈব সত্য বলে মনে করছে না। মির্জার এই স্বীকারোক্তির মধ্যে অনেক জল মেশানো রয়েছে বলেই তাঁদের ধারণা।

সিবিআই মির্জার বয়ান রেকর্ড করেছে। সেই বয়ানের সঙ্গে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলসের ভিডিও ফুটেজের কথাবার্তা খতিয়ে দেখা হচ্ছে। দুই বয়ানের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। শুধু টাকা নেওয়াই নয়, আইপিএস অফিসার মির্জা সেদিন ম্যাথু স্যামুয়েলসের সামনেই তৃণমূলের এক সাংসদের সঙ্গে ফোনে কথা বলেন।

এ প্রসঙ্গেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন সাংসদের সঙ্গে ঠিক কী কথা হয়েছি্ল জানতে চায় সিবিআই। ম্যাথু বলেন, তিনি ফোনে কথা বলেছিলেন সত্য। সেই কথোপকেথন ছিল একেবারেই ব্যক্তিগত স্তরে। সিবিআই আধিকারিকরা এখন মির্জার বয়ানের এ ধরনের অসঙ্গতিগুলিই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তারপর ফের তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান সিবিআই আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+